Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পরে আবারও হতে চলেছে চেস ফর ইয়ুথ ২০২৩ । প্রাথমিকভাবে অগস্টে এই খেলা হওয়ার কথা ছিল। কিন্তু অংশগ্রহনকারীদের অনুরোধের কারণেই বাধ্য হয়ে তা পিছিয়ে নভেম্বরে করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। ১৩তম চেস ফর ইয়ুথ এ বছর ২৫-২৮ অগস্ট হওয়ার কথা ছিল। কিন্তু পিছিয়ে সেটা ৩-৬ নভেম্বর হবে বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলেন, ‘‘১৩তম চেস ফর ইয়ুথ এবছর ২৫ থেকে ২৮ অগস্ট হওয়ার কথা ছিল কিন্তু সেটা পিছিয়ে দিতে আমরা বাধ্য হচ্ছি। অগস্টের বদলে এই টুর্নামেন্ট হবে ৩-৬ নভেম্বর। অভিভাবকদের অনুরোধেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম আমরা।’’

তিনি আরও বলেন, ‘‘অগস্ট মাসে ছাত্রছাত্রীদের মিডটার্ম পরিক্ষা থাকে। তাই অনেক অভিভাবকই অনুরোধ করেছিলেন ওই সময় খেলা সম্ভব হবে না। তাই আমরা সব দিক দেখে নভেম্বরে করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই অনেক বেশি সংখ্যক দাবাড়ু এই টুর্নামেন্টে অংশ নিক।’’

ইতিমধ্যে অনেকেই চেস ফর ইয়ুথে খেলার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। তাঁদের উদ্দেশে দিব্যেন্দু বড়ুয়া বলেন, ‘‘যারা রেজিস্টার করেছে তারা তো খেলবেই এবং তাদের মধ্যে কেউ যদি নভেম্বরে খেলতে না পারে তাহলে তাদের টাকা ফেরত দেওয়া হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল দিলেই আয়োজকদের তরফে সেই টাকা তাদের কাছে ফেরত যাবে। আমরা আশা করছি এই নতুন সময়সূচীতে পশ্চিমবঙ্গের অনেক নবাগত খেলোয়াড়রা অংশ নেবে ১৩তম চেস ফর ইউথ টুর্নামেন্টে।’’

বাংলা তথা কলকাতার বিখ্যাত অনেক দাবাড়ুই উঠে এসেছেন চেস ফর ইয়ুথ থেকে। মাঝে বেশ কয়েক বছর এই টুর্নামেন্ট না হওয়ায় বাংলার দাবায় ধাক্কা খেয়েছিল সাপ্লাইন লাইন। সে কারণে চেস ফর ইয়ুথ ফেরার খবরে উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছিল দীপ্তায়ন ঘোষ। নিলোৎপল দাস, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের মতো রাজ্যের তারকা দাবাড়ুরা। দিব্যেন্দু বড়ুয়া আসা করছেন, এবারও প্রচুর দাবাড়ু খেলতে আসবে এই টুর্নামেন্টে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *