Cart Total Items (0)

Cart

All Sports

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েই দায়িত্ব ছাড়লেন গ্রাহাম রিড। সোমবার সকালে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার অনেক আগে থেকেই তিন বিদেশী সাপোর্ট স্টাফের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল। এখন মনে করা হচ্ছে তারই প্রভাব পড়ল ভারতীয় দলের খেলায়। প্রধান কোচ গ্রাহাম রিড, বিশ্লেষণাত্মক কোচ গ্রেগ ক্লার্ক এবং বৈজ্ঞানিক উপদেষ্টা মিচেল পেম্বারটনের মধ্যে অনেক আগেই বচসা শুরু হয়েছিল।

রবিবার ফাইনালের আগে খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে দলের পারফরম্যান্স এবং সামনের পথ বোঝার জন্য। তিন জন একইসঙ্গে তাঁদের পদত্যাগপত্র তুলে দেন দীলিপ তিরকের হাতে। যদিও এখনও ছাড়া পাচ্ছেন না তাঁরা। আপাতত একমাস বেঙ্গালুরুর ন্যাশনাল অ্যাকাডেমিতে নোটিস পিরিয়ডে থাকবেন তাঁরা। ১২ ফেব্রুয়ারি থেকে শিবির শুরু হবে দলের।

প্রতিযোগিতায় ভারতের হতাশাজনক নবম স্থান অর্জন, সব থেকে খারাপ পারফর্মেন্স বলেই গন্য করা হচ্ছে। ভারতীয় হকি দলকে ঘিরে স্বপ্ন ছিল অনেকটাই কিন্তু ঘরের মাঠে বিশ্বকাপে হকি ফ্যানদের একরাত হতাশা ছাড়া আর কিছুই দিতে পারেননি মনপ্রীত, মনদীপরা। ২০১৯ থেকে ভারতীয় দলের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ার গ্রাহাম রিড। তবে তাঁর হাত ধরেই টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল ভারত। রিডের কোচিংয়ে ভারত ৪৯টি ম্যাচে জয়ের মুখ দেখেছে। হারতে হয়েছে ২১টি আর ড্র ১৩টিতে।

রিড হকি ইন্ডিয়াকে এক বার্তায় জানান, “এখন আমার সরে যাওয়ার এবং পরবর্তী ব্যবস্থাপনার লাগাম হস্তান্তরের সময় এসেছে। দল এবং হকি ইন্ডিয়ার সঙ্গে কাজ করা একটি সম্মান এবং বিশেষ বিষয়। আমি এই মহাকাব্যিক যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমি দলকে শুভকামনা জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *