বুধবার থাইল্যান্ডে শুরু হতে চলেছে এসিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নসিপ
অলস্পোর্ট ডেস্ক: বুধবার থেকে ব্যাঙ্ককে শুরু হতে চলেছে ২৩তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রকাশিত হয়েছে ইভেন্টের অফিশিয়াল লোগো। ভারতের অন্যতম বহুল পূজিত দেবতা ‘ভগবান হনুমান’ বা বজরঙ্গবলী। তাঁর ছবিকেই বেছে নেওয়া হল এশিয়ান অ্যাথলেটিক্সের লোগো হিসেবে। ইভেন্টটি হতে চলেছে মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে। মনে করা হয় ভগবান হনুমান সর্বদা রামের সেবার জন্য নিজেকে সমর্পণ করেন। শুধু তাই নয় তিনি গতি, শক্তি এবং জ্ঞানেও অদ্বিতীয়। তাঁর রামের প্রতি অসম্ভব আনুগত্য এবং ভক্তি ও বিস্ময় জাগায়। এমনটাই বলা হয়েছে এশিয়ান অ্যাথলেটিক্সের ওয়েবসাইটে।
২৩ তম এশিয়ান অ্যাথলেটিক্স ২০২৩-এর লোগো ইঙ্গিত করে গেমসে অংশগ্রহনকারী অ্যাথলিটদের দক্ষতা, ক্রীড়াবিদদের দলগত কাজ, অ্যাথলেটিসম, খেলার প্রতি দৃঢ়তা এবং নিষ্ঠা প্রর্দশনকে।
জানা গিয়েছে শনিবার রাতে ভারতীয় দল দিল্লি এবং বেঙ্গালুরু থেকে রওনা হয়েছে পাঁচদিন ব্যাপি এশিয়ান অ্যাথলেটিক্সে অংশ নেওয়ার উদ্দেশ্যে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
