Cart Total Items (0)

Cart

All Sports
মীরাবাই চানু

অলস্পোর্ট ডেস্ক: ২০২০ অলিম্পিকে রৌপ্য পদক জয়ী মীরাবাই চানু এবার নেতৃত্ব দিতে চলেছেন পাঁচ সদস্যের ভারতীয় দলটিকে। যারা অংশ নিতে চলেছে আসন্ন বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ। প্রতিযোগিতাটি হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীর রিয়াধে ৪ থেকে ১৭ সেপ্টেম্বর প্যারিস ২০২৪ অলিম্পিকের বাছাই পর্ব এই বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপ।

অলিম্পিক ডট কম-এর খবর অনুযায়ী  চানু মহিলাদের ৪৯ কেজি বিভাগে অংশ নিতে চলেছেন। ২০২১-এর কমনওয়েলথ গেমসের ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী বিদ্যারানী দেবী অংশ নিতে চলেছেন মহিলাদের ৫৫ কেজি ভারোত্তলন বিভাগে।

অন্যদিকে পুরুষদের দলে থাকছেন অচিন্ত্য শিউলি। যিনি জাতীয় চ্যাম্পিয়ন নারায়ণ অজিথের প্রতিদ্বন্দিতা করবেন ৭৩ কেজি ইভেন্টে। এছাড়াও কমনওয়েলথ ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে ৬১ কেজি বিভাগে স্বর্ণপদক জয়ী শুভম তোদকারও অংশ নিতে চলেছেন এই ইভেন্টে।

ইউথ অলিম্পিক গেমস-এর চ্যাম্পিয়ন জেরেমি লালরিননুঙ্গা চোটের জন্য এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে অংশ নিতে পারছেন না বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ।

২০২৩-এর বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপ চানুর এই বছরের দ্বিতীয় প্রতিযোগিতা। মণিপুরের ২৮ বছরের এই ভারোত্তলক গতবছর ডিসেম্বরে নিতম্বে অস্ত্রোপচারের পরে পাঁচ মাসের জন্য বিশ্রামে ছিলেন। চলতি বছর মে-তে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। ষষ্ঠ স্থানও অর্জন করেছিলেন।

২০২৩-এর বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপ  ২০২৩ এশিয়ান গেমসের জন্য প্রস্তুতিপর্ব। শুভম তোদকারকে বাদ দিয়ে বাকি দল এশিয়ান গেমসে অংশ নিতে চলেছে। যা হবে সেপ্টেম্বরের ২৩ থেকে অক্টোবরের ৮, চিনের হ্যাংঝৌতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *