ডায়মণ্ড লিগে তৃতীয় হলেন মুরলী। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস-ই এখন লক্ষ্য ভারতীয় লং জাম্পার মুরলী শ্রীশঙ্করের। এই কারণেই ইডজিনে ডায়মন্ড লিগের ফাইনালে থাকবেন না তিনি। শ্রীশঙ্কর প্রথম ভারতীয় লং জাম্পার যিনি ডায়মন্ড লিগের ফাইনালে জায়গা করে নিয়েছেন। তারকা ভারতীয় লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া হ্যাংঝৌ এশিয়ান গেমসেই ফোকাস করার জন্য এই মাসের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ডায়মন্ড লিগের ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন৷
সেপ্টেম্বরের শুরুতে জুরিখ ডায়মন্ড লিগে তাঁর পারফর্ম্যান্সের পরে, শ্রীশঙ্কর ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর ইউজিনে ডায়মন্ড লিগের ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন।
৩১ অগস্ট ডায়মন্ড লিগের জুরিখ পর্বে ৭.৯৯ মিটার লাফিয়ে পঞ্চম স্থানে থাকা সত্ত্বেও, শ্রীশঙ্কর ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে থেকে ডায়মন্ড লিগ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। শ্রীশঙ্কর গত মাসে বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন।
২৪ বছর বয়সে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৮.৩৭ মিটার লাফিয়ে তিনি রূপো জিতেছিলেন। নীরজ চোপড়া এবং প্রাক্তন থ্রোয়ার বিকাশ গৌড়ার পরে প্যারিসে ডায়মন্ড লিগে তিনি তৃতীয় স্থান দখল করেন। ২০১৮-তে এশিয়ান গেমসে লং জাম্পের ফাইনালে শ্রীশঙ্কর ৭.৯৫ মিটার লাফিয়ে ষষ্ঠ হন।
ডায়মন্ড লিগের ফাইনাল থেকে সরে আসার পর অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এবং ৩০০০মিটার স্টেপল চেজার অবিনাশ সেবল দু’জনেই ১৬ সেপ্টেম্বর ডায়মন্ড লিগের ফাইনালে খেলবে।
চিনের হ্যাংঝৌতে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়ান গেমস। ৬৫জন খেলোয়াড়দের মধ্যে তিনি একজন যিনি অ্যাথলেটিক্সের যোগ্যতা অর্জন করেছেন। খেলোয়াড়দের তালিকায় রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া, পুরুষদের জ্যাভলিন থ্রোয়ার কিশোর কুমার জেনা, পুরুষদের শটপাটে রয়েছেন তাজিন্দরপাল সিং তোর, পুরুষদের লং জাম্পে জেসউইন অলড্রিন, মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে আন্নু রানি, মহিলাদের ১০০ মিটার দৌঁড়ে রয়েছেন জ্যোতি ইয়ারাজি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
