Cart Total Items (0)

Cart

All Sports
লিগ টেবলের মাঝামাঝি জায়গায় থাকা নর্থইস্ট একটি ম্যাচে হেরেছে বলে এই ম্যাচ তাদের পক্ষে অপেক্ষাকৃত সহজ হতে পারে, এমন তত্ত্ব মানতে রাজি নন সবুজ-মেরুন বাহিনীর কোচ হোসে মোলিনা।
ঘরের মাঠে জয়ে ফিরল পাঞ্জাব এফসি। ঘরের মাঠে গত দুই ম্যাচে জিততে পারেনি তারা। হারে নর্থইস্ট ইউনাইটেড ও এফসি গোয়ার কাছে। কিন্তু শুক্রবার মহমেডান এসসি-র বিরুদ্ধে ঘরের মাঠে জয় পেল তারা।
অষ্টম ম্যাচে চলতি লিগের প্রথম জয় পাওয়ার পর আত্মবিশ্বাস ফিরে এলেও ইস্টবেঙ্গল শিবিরের চিন্তা এখন চেন্নাইন এফসি-র বিরুদ্ধে শনিবারের অ্যাওয়ে ম্যাচ।
আই লিগ জিতে যারা গত মরসুমে প্রথম আইএসএলে খেলেছিল, শুক্রবার সেই পঞ্জাব এফসি মুখোমুখি হবে এ বার প্রথম আইএসএলে খেলা মহমেডান এসসি-র।
ইস্পাতনগরীতে গিয়ে আশা জাগিয়েও শেষ পর্যন্ত সফল হতে পারল না মহমেডান এসসি। জামশেদপুর এফসি তিন ম্যাচে হারের মুখ দেখার পর জয়ে ফিরল কলকাতার সাদা-কালো বাহিনীকে ৩-১-এ হারিয়ে।
শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে তাদের ম্যাচ ৮৫ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকলেও মোহনবাগান কোচ হোসে মোলিনার একবারও মনে হয়নি, ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে।
আইএসএল ২০২৪-২৫-এর লিগ টেবলের শীর্ষে মোহনবাগান পৌঁছে গিয়েছিল জামশেদপুর ম্যাচ জয়ের সঙ্গেই। তবে গোল পার্থক্যে এই মুহূর্তে লিগ টেবলের এক ও দুই নম্বর জায়গার রদ-বদল হচ্ছে ম্যাচের সঙ্গে। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি।
গত দুই ম্যাচে তাঁর দল যে ভাবে মাঠে এককাট্টা হয়ে খেলেছে, সে ভাবেই খেলে যেতে চান ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। তাঁর মতে, এই দলগত ফুটবলই তাদের সাফল্য এনে দিতে পারে।
আগের দিনই কোচ বলেছিলেন, আক্রমণে ধার বাড়াতে হবে, সঙ্গে উঠতে হবে কাউন্টার অ্যাটাকেও। পরিকল্পনাটা যে ছিলই সে প্রমাণ পাওয়া গেল ম্যাচের প্রথম মিনিট থেকেই। এই মরসুমে, এই প্রথম এভাবে গুছিয়ে খেলতে দেখা গেল ইস্টবেঙ্গলকে।
গত ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে জয়ের সঙ্গেই বেঙ্গলুরুকে গোল পার্থক্যে পিছনে ফেলে আইএসএল ২০২৪-২৫ লিগ টেবলের শীর্ষে জায়গা করে নিয়েছিল মোহনবাগান। আর শীর্ষে থেকেই ঘরের মাঠে চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট।