Cart Total Items (0)

Cart

All Sports
মঙ্গলবার কলকাতা লিগ সুপার সিক্সের ম্যাচে ইতিহাস তৈরি করল ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ খিদিরপুরকে গোলের মালা পরাল লাল-হলুদ ব্রিগেড।
দিনকয়েক আগে কলকাতা ফুটবল লিগে কাস্টমসের বিরুদ্ধে এরিয়ানের সৈকত সরকারের গোলের ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। তিনিই নাকি ময়দানের ‘রোনাল্ডো’ ।
একজন, দু-জন নয়, সাম্প্রতিককালে ভারতীয় ফুটবল দাপানো ৪০ জন ফুটবলার মিলে গড়ছেন একটি সমাজসেবী প্রতিষ্ঠান ‘প্লেয়ার্স ফর হিউম্যানিটি’। ২০১৭ সাল থেকে মেহতাব হোসেন, অভিজিৎ মণ্ডল, ডেনসন দেবদাসরা নিঃশব্দেই অসুস্থ ও দুঃস্থ ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন।
কলকাতা লিগে এ বছর নিজেদের মাঠেই খেলবে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান। ইতিমধ্যেই পঞ্চম ডিভিশনের খেলা শুরু হয়ে গিয়েছে। আগামী ২৫ জুন থেকে প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের খেলা শুরু হওয়ার কথা।