Cart Total Items (0)

Cart

All Sports
এর আগে একবার ভারতীয় ফুটবল ফেডারেশনের আভ্যন্তরীন গোলযোগ সামলাতে আদালতের হস্তক্ষেপের কারণে ফিফা নির্বাসনের মুখে পড়েছিল ভারত। এবার আবার ফিফা নির্বাসনের খাঁড়া নেমে আসতে পারে ভারতীয় ঘরোয়া ফুটবল ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক অচলাবস্থা দ্রুত না কাটলে।
ডুরান্ড কাপ ফাইনালে পৌঁছেও শেষরক্ষা হল না। কোয়ার্টার ফাইনালে জামশেদপুর আর সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল ডায়মন্ড হারবার।
সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড ফাইনালে যুবভারতীর মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলার আগে ডায়মন্ড হারবার এফসির ফুটবলারদের শরীরি ভাষায় আত্মবিশ্বাস চুঁইয়ে পড়লেও, আত্মতুষ্টি ধারে কাছে ঘেঁষতে দিচ্ছেন না ডায়মন্ড কোচ কিবু ভিকুনা। বরং ট্রফি জয়ের লক্ষ্যে আবেগ নিয়ন্ত্রণে...
মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে কোয়ার্টারফাইনাল ম্যাচে আগাগোড়া আধিপত্য বজায় রেখে ডার্বি জিতে সেমিফাইনালে ডায়মন্ড হারবারের কাছে ডুরান্ড কাপ জেতার দৌড় থেকে ছিটকে যাওয়াটা একবারেই মানতে পারেননি ইস্টবেঙ্গলের চিফ কোচ অস্কার ব্রুজোঁ। সেটা ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কথা বলার...
ছেলেবেলায় পড়া ডেভিড আর গোলিয়াথের গল্পটা মনে পড়িয়ে দিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডুরান্ড সেমিফাইনালে ডায়মন্ড হারবারের ঐতিহাসিক জয়। মেষপালক বালক ডেভিড স্রেফ সাহস ও বুদ্ধির জোরে গুলতির পাথরের টিপে দৈত্য গোলিয়াথকে ঘায়েল করেছিল। একশবছর পেরিয়ে আসা ইস্টবেঙ্গল ক্লাবের তুলনায় চারবছরের...
চার বছরের ক্লাব ডায়মন্ড হারবার। এই অল্পসময়ে চমকপ্রদ উত্থান। কলকাতা লিগ, আইলিগের আঙিনা পেরিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে। বুধবার ফাইনালে ওঠার পথে সবচেয়ে বড় হার্ডল ইস্টবেঙ্গল। যারা দু’‌দিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে কোয়ার্টারফাইনালে ডার্বিতে আধিপত্য নিয়ে হারিয়ে বাড়তি চাঙ্গা।...
রাত পোহালেই ডুরান্ড কাপ সেমিফাইনাল। ইস্টবেঙ্গলের পতিপক্ষ ডায়মন্ড হারবার। একদিকে অস্কার ব্রুজোঁ তো অন্যদিকে কিবু ভিকুনা। দুই অভিজ্ঞ কোচের ট্যাকটিক্সের লড়াই বুধবার দেখা যাবে ডুরান্ড কাপ সেমিফাইনালে।
রবিবাসরীয় ডুরান্ডের কোয়ার্টারফাইনাল ডার্বি জিতেও আশ্চর্যজনক স্বাভাবিক ইস্টবেঙ্গলের চিফ কোচ অস্কার ব্রুজোঁ। রেফারির শেষ বাঁশি বাজতে যুবভারতীর লাল হলুদ গ্যালারিতে বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে প্রিয় দলের জয়ে। অনেকদিনের অপেক্ষার পর জয়ে অনেকটা বৃষ্টি আসার পর চাতক পাখীর তৃষ্ণা মেটানোর...
বাংলা ভাষার প্রতি অপমানের আর এফএসডিএল ও এআইএফএফ বিতর্কে আইএসএলের অনিশ্চয়তা ঘিরে গ্যাল্যারিতে যখন টিফো নিয়ে সবুজ মেরুন সমর্থকদের তীব্র প্রতিবাদ, তখন যুবভারতীর সবুজ ঘাসে ডায়মন্ড হারবারের যাবতীয় আস্ফালন থামাতে আগুন ঝরানো পারফরমেন্স মোহনবাগান ফুটবলারদের। মাত্র অল্প কয়েকদিনের অনুশীলনে...
কেন মোহনবাগান সুপার জায়ান্ট বড় দল, আইএসএল শিল্ড ও কাপ চ্যাম্পিয়ন আর ডায়মন্ড হারবার এখনও ছোট দল, সেটা প্রমাণ হযে গেল শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপে গ্রুপের শেষ ম্যাচে। জয়ের হ্যাটট্রিক করে, ডায়মন্ড হারবারের ওপর আক্রমণের সুনামি বইয়ে দিয়ে ৫-‌১...