Cart Total Items (0)

Cart

All Sports India
ক্রিকেট থেকে দূরে থাকার সময়েও ভারতের ফাস্ট বোলার আকাশ দীপ শিরোনামে জায়গা করে নিয়েছেন। উত্তর প্রদেশ পরিবহন বিভাগ তাঁকে উচ্চ নিরাপত্তা নিবন্ধন প্লেট (High Security Registration Plate) ছাড়া গাড়ি ব্যবহারের অভিযোগে নোটিশ জারি করেছে।
স্মরণীয় ইংল্যান্ড সফরের পর এশিয়া কাপ হবে ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী বড় অ্যাসাইনমেন্ট। সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি ১৯ বা ২০ অগস্ট এশিয়া কাপের জন্য দল নির্বাচন করতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের পর, শুভমান গিল অ্যান্ড কোং-এর পরবর্তী বড় অ্যাসাইনমেন্ট হবে এশিয়া কাপ (টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা)।
দুরন্ত একটা লড়াই। অসাধারণভাবে ঘুরে দাঁড়ানো। ভারতীয় বোলারদের সংযত বোলিংয়েই ২-২-এ সিরিজ ড্র করে বাজিমাত শেষ দিন।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে যশপ্রীত বুমরাহ মাত্র তিনটি টেস্ট খেলেছেন, তারপর ওভালে শেষ টেস্টের সময় এই পেসারকে দল থেকে ছেড়ে দেওয়া হয়।
প্রাথমিকভাবে মনে হচ্ছিল চার দিনেই ম্যাচ জিতে নেবে ইংল্যান্ড। বৃষ্টি না এলে অবশ্য সেটাই হতো। কিন্তু প্রথমে ব্যাড লাইট এবং পরে বৃষ্টির জন্য প্রাথমিকভাবে ম্যাচ স্থগিত রাখা হয়। কিন্ত শেষ পর্যন্ত চতুর্থ দিনের খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
শনিবার ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ-নির্ধারক পঞ্চম টেস্টের তৃতীয় দিনে স্টেডিয়ামে তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার উপস্থিতি ভারতীয় দল ও সমর্থকদের জন্য ছিল বড় চমক।
গত ১০-১৫ বছরে ভারতের সেরা ওপেনিং ব্যাটসম্যানদের একজন, শিখর ধাওয়ানের বিদায়টা দল থেকে খুব ভালভাবে হয়নি। সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করার পরও, ২০২০-এর গোড়ার দিকে হঠাৎ করেই তিনি কিছুটা ব্রাত্য হয়ে যান।
স্থানীয় পুলিশের নির্দেশে, ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে বেশ কয়েক ঘন্টা তাদের হোটেলের ঘরে আটকে থাকতে হল। কারণ হিসেবে জানা গিয়েছে, এলাকায় কোনও মালিকানাহীন পার্সেল পাওয়া গিয়েছে।
২০২৪ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে জয়ের এক বছর পূর্ণ করল রবিবার।