তিনজন ভারতীয় মার্শাল আর্ট অ্যাথলিট চিন থেকে ছাড়পত্র না পাওয়ায় এশিয়ান গেমস ২০২৩-এ থেকে নিজেদের প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। এই তিনজন মহিলা উশু যোদ্ধা উত্তরপূর্ব রাজ্য অরুণাচল প্রদেশের। উশু চিনে কুংফু নামেও পরিচিত। এটি একটি মাল্টি-ডিসিপ্লিনারি মার্শাল আর্ট।
বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ১-০ তে জিতে এশিয়ান গেমস ২০২৩ তে নিজের জয়ের খাতা খুললো ভারতীয় ফুটবল দল। নেপালের কাছে ১-৫-এ হারের ধাক্কা ভুলে বাংলাদেশের কাছে জিতল ভারত।
এশিয়ান গেমস ২০২৩-এ মহিলা ক্রিকেট দল ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। পুরুষ ফুটবল দল বাংলাদেশকে হারিয়ে তাদের প্রথম জয়ের স্বাদ পেয়েছে।
ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু-র ভাল কাটছে না ২০২৩। গতবছর অগস্টে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী সিন্ধু বাঁ পায়ের চোটের কারণে দীর্ঘদিন খেলার মধ্যে ছিলেন না। তবে এবছর থেকে আবার গেমে ফিরলেও নিজের স্বচ্ছন্দ পুরোপুরিভাবে এখনও ফিরে পাননি তিনি।
শনিবার ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এশিয়ান গেমস ২০২৩। এই গেমসে দাবা, টেনিস, সাঁতার, সাইক্লিং-এর মত খেলার পাশাপাশি আছে অনেক অদ্ভুত খেলা।
বুধবার চিনে এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় রোয়িং দলের শুরুটা খুব ভাল হল। ভারতীয় পুরুষ ও মহিলা উভয় দলই দুর্দান্ত পারফর্ম করে এশিয়ান গেমসের পরের পর্বে পৌঁছে গেল।
এশিয়ান গেমস ২০২৩-এর শুরুতেই বড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। চিনের কাছে পাঁচ গোল খেয়ে মুখ থুবড়ে পড়তে হল সুনীল ছেত্রীর দলকে।
২৩ সেপটেম্বর থেকে হাংঝোতে শুরু হচ্ছে এশিয়ান গেমস । এবছর অনেক ক্রিড়াবিদ রয়েছেন যারা মা হওয়ার পর আবার খেলার দুনিয়ায় ফিরে এসেছেন। সংসার সামলানোর সঙ্গে কেরিয়াকেও সমানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা।
শনিবার চীনের হ্যাংঝৌতে এশিয়ান গেমস ২০২৩-এর বিশেষ ভিলেজের উদ্বোধনী সারা হয়েছে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক বিনোদ কুমার তিওয়ারি উদ্বোধনী অনুষ্ঠানকে ‘‘সুন্দর এবং অসাধারণ’’ বলে বর্ণনা করেছেন।
এশিয়ান গেমস-এর উদ্দ্যেশে রবিবার চিনে পাড়ি দিচ্ছে ভারতীয় ফুটবল দল। কিন্তু সবাই অংশগ্রহণ করছেন না সেই রওনায়। কারণ শনিবার গভীর রাত পর্যন্ত ১২ জন ফুটবলারের এশিয়ান গেমসের যাওয়ার ছাড়পত্র মেলেনি।
