Cart Total Items (0)

Cart

All Sports India
আইপিএল ২০২৪-এ ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচের শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে কলকাতাকে।
কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ৫৫০০ রান পূর্ণ করার লক্ষ্যে থাকবেন। এই কৃতিত্ব থেকে মাত্র ৩২ রান দূরে রয়েছেন তিনি।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে হারের পর এই ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের জন্য মাস্ট উইন। ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচের শেষ ম্যাচ খেলতে সোমবার নামছে কলকাতা।
ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এ পঞ্জাব কিংসের বিরুদ্ধে একাধিক রেকর্ড তৈরি করল কলকাতা নাইট রাইডার্স।
পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম ওয়েস্ট ইন্ডিজের তারকা সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলের উদ্ভট সময়সূচীর কথা প্রকাশ্যে এনেছেন।
ঘুরে দাঁড়ানো হয়তো একেই বলে। টানা পাঁচ হোম ম্যাচের প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল কলকাতাকে। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়াল দল।
বিরাট কোহলি বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দেখতেই ৪৩ ডিগ্রির দুপুরে ইডেনের গ্যালারি ভরিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।
কলকাতা রীতিমতো জ্বলছে। তাপমাত্রা পৌঁছেছে ৪৩ ডিগ্রিতে। তার মধ্যেই দুপুরের কড়া রোদে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
কেকেআর-এর নামের সঙ্গে তাঁর নাম জুড়ে থাকলেই দলের সাফল্য কথা বলে। তাই হয়তো আবারও তাঁকে নাইটদের সারথী করে নিয়ে এসেছেন শাহরুখ খান। তিনি গৌতম গম্ভীর।
দুপুরে পৌঁছে আর অনুশীলনে নামল না বেঙ্গালুরু দল। তবে শহরে পা রেখেই মাঠে পৌঁছে গেলেন আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ।