Cart Total Items (0)

Cart

All Sports India
আইপিএলে ফের শীর্ষে রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এল তারা। এ দিকে চেন্নাই সুপার কিংস হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। তারা উঠে এসেছে চার নম্বরে। দুই নম্বরে রয়েছে লখনউ সুপারজায়ান্ট।
এ বার প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। আজ আমেদাবাদ থেকে ২ পয়েন্ট নিয়েই কলকাতায় ফিরতে চাইছেন নাইটরা। অন্য দিকে ঘরের মাঠে জয়ের ছন্দ অব্যাহত রাখতে চান হার্দিক পান্ডিয়ারা।
গুজরাট ছাড়া কেবল কেকেআরেরে কোচ-ক্যাপ্টেন জুটি নিখাদ ভারতীয়। বলাবাহুল্য টুর্নামেন্টের সব থেকে লো-প্রোফাইল কোচ-ক্যাপ্টেন এই মুহূর্তে নাইট রাইডার্সেরই।
ঘরের মাঠে জয় দিয়েই শুরু করল কলকাতা। বিরাট কোহলিদের বেঙ্গালুরুকে ৮১ রানে হারালেন নাইটরা। প্রথমে ব্যাট করে কেকেআর করে ৭ উইকেটে ২০৪ রান। জবাবে আরসিবির ইনিংস শেষ হল ১২৩ রানে।
ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানকে অবশ্য নিজেদের প্রথম হোম ম্যাচে পাচ্ছে না কেকেআর। বরং গুজরাট টাইটানসের বিরুদ্ধে কেকেআরের পরবর্তী অ্যাওয়ে ম্যাচের আগে সরাসরি আমদাবাদে দলের সঙ্গে যোগ দিতে পারেন ব্রিটিশ তারকা।
আইপিএল শুরুর আগেই সমর্থকদের জন্য দারুণ চমক নিয়ে এল কেকেআর। মঙ্গলবার এসে গেল নাইট সমর্থকদের জন্য আনল একটি অ্যাপ যার নাম ‘নাইট ক্লাব’।