Cart Total Items (0)

Cart

All Sports
 মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৭৭ রান করেছিল লখনউ। যা তুলতে ব্যর্থ মুম্বই। এর ফলে ১৪ পয়েন্টেই আটকে রইল তারা। মুম্বইয়ের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে বাড়তি অক্সিজেন সংগ্রহ করে নিল লখনউ সুপার জায়ান্ট। উপ্পলে হায়দরাবাদের বড়সড় রানের ইনিংস তাড়া করতে নেমে ম্যাচের শেষ ওভাবে জয় তুলে নেন ক্রুণাল পান্ডিয়ারা।   
সফল অস্ত্রোপচার হল কে এল রাহুলের পায়ে। মঙ্গলবার মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়। গত ১ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় ঊরুর পেশিতে চোট পেয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক।
চলতি আইপিএলে রাহুল বারবার সমালোচনার মুখে পড়ছেন তাঁর ধীরগতির ব্যাটিংয়ের জন্য। ঠিক যেমনটি ঘটল শনিবার একানা স্টেডিয়ামে। সেখানে গুজরাট টাইটানসের বিরুদ্ধে এতটাই ধীরগতিতে ব্যাটিং করলেন তিনি যে ইনিংসের শেষ পর্যন্ত মাঠে থেকেও দলকে জেতাতে ব্যর্থ হলেন রাহুল। পাশাপাশি গড়ে...
চলতি মরসুমে যাদের মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। বুধবার এই দুই দল মুখোমুখি হওয়ার আগে তাই একটাই প্রশ্ন, রাজস্থানের জয়রথ কি থামাতে পারবে লখনউ? নাকি জিতে বাকিদের থেকে ব্যবধান আরও বাড়িয়ে নেবেন সঞ্জু স্যামসনরা?
ঘরের মাঠেও জিততে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ব্যাট করে ২ উইকেটে ২১২ রান তুলেও বিরাট কোহলিরা হারলেন লখনউ সুপার জায়ান্টসের কাছে। জবাবে লোকেশ রাহুলরা তুললেন ৯ উইকেটে ২১৩ রান। 
আইপিএলে ফের শীর্ষে রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এল তারা। এ দিকে চেন্নাই সুপার কিংস হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। তারা উঠে এসেছে চার নম্বরে। দুই নম্বরে রয়েছে লখনউ সুপারজায়ান্ট।
প্রথম ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে পারেননি এডেন মার্করাম। তাই তাঁর বদলে দলকে নেতৃত্ব দেন ভুবনেশ্বর কুমার। আর ভুবির নেতৃত্বে নিজেদের প্রথম ম্যাচে হায়দরাবাদ বাজে ভাবে হেরেছিল। লখনউয়ের বিরুদ্ধে মার্করাম দায়িত্ব নেওয়ার পরেও বদলাল না তাদের ভাগ্য।
লখনউকে হারিয়ে পয়েন্ট তালিকার সাত থেকে ছয়ে উঠে আসে চেন্নাই। আর ছয়ে থাকা কলকাতা নাইট রাইডার্স নেমে যায় সাতে। লখনউ সুপার জায়ান্টস আবার ম্যাচ হেরে দুই থেকে তিনে নেমে গেল। নেট রানরেটের বিচারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উঠে এসেছে দুইয়ে।