Cart Total Items (0)

Cart

All Sports India
রয় কৃষ্ণা, এখন ওড়িশা এফসির সম্পদ। খেলতে নামবেন প্রাক্তন দল মোহনবাগানের বিরুদ্ধে। লক্ষ্য এএফসি কাপ। তার আগে অনুশীলনে গোটা ওড়িশা দলকে বেশ চনমনে দেখাল।
মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ওড়িশা এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগের দুপুরে স্টেডিয়ামের কনফারেন্স রুমে একপ্রস্থ কথার ঝড় উঠল।
বর্তমানে জমজমাট ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেট। আর তাতে এখনও পর্যন্ত সব থেকে বড় চমক অবশ্যই দিয়ে দিল ওড়িশা এফসি, সেই বোমাটা ফাটাল তাদের ফেসবুক পেজে।
ওড়িশা এফসি শুক্রবার তাদের সুপার কাপ জয়ী কোচ ক্লিফোর্ড মিরান্ডার বিদায়ের কথা জানিয়ে দিল। তাঁর জায়গায় দলের নতুন সহকারী কোচ হলেন ফ্লয়েড পিন্টো।
মোহনবাগান ছেড়ে এবার ওড়িশার পথে পা রাখতে চলেছেন লিস্টন কোলাসো। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন মরশুমে সম্ভবত সবুজ মেরুন জার্সিতে আর খেলতে দেখা যাবে না লিস্টন কোলাসোকে। গোয়ার এই তারকাকে সই করাতে চলেছে ওড়িশা এফসি।
আগামী মরশুমের জন্য নতুন কোচ বেছে নিল ওড়িশা এফসি। ভারতীয় ফুটবল মহলে তিনি অতি পরিচিত একজন কোচ। এই কারনেই আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গল তাদের নতুন কোচ হিসেবে নিযুক্ত করতে চেয়েছিল লোবেরাকে।