ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে জায়গা করে নেওয়ার দৌড়ে রয়েছে চার দল -- দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। বর্তমানে, দক্ষিণ আফ্রিকা ডব্লিউটিসি টেবিলের শীর্ষে রয়েছে ।
তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল আগামী বছরের ১১ থেকে ১৫ জুনের মধ্যে আইকনিক লর্ডসে অনুষ্ঠিত হবে, মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এমনটাই ঘোষণা করেছে।
