Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা মানেই একটা বাড়তি উত্তেজনা ও মর্যাদার লড়াই। তেমনই একটা লড়াইয়ে দুবাইয়ের মাঠে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানর মহিলা ক্রিকেট দলকে একপেশে আধিপত্য নিয়ে খেলে ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। সেমিফাইনালে আগেই পৌঁছে গিয়েছিলেন হরমনপ্রীত কাউরের নেতৃত্বে ভারতীয় মহিলা দল। শনিবার পাকিস্তানের তোলা ৫৬ রান তাড়া করে ১১.‌২ ওভার বাকি থাকতে ৩ উইকেটে ৫৬ রান তুলে ম্যাচ পকেটে পুরে নেয় ভারত। এই জয়ের ফলে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় মহিলা দলের সাফল্যের পরিসংখ্যান দাঁড়ালো ৭-‌১। ভারত যেখানে গ্রুপ এ-‌র শীর্ষ স্থান দখল করল, সেখানে সেমিফাইনাল যাওয়ার আশা জিইয়ে রাখতে পাকিস্তান মহিলা দলকে গ্রুপের শেষ ম্যাচে হংকংকে হারাতেই হবে।

টসে জিতে ব্যাটিং নিয়ে পাকিস্তানের মহিলা দলের একটা সময় রান ছিল বিনা উইকেটে ২৭। কিন্তু তারপরই ধ্বস নামে ব্যাটিংয়ে। মাত্র ২৮ রানে ১০ উইকেট খুইয়ে পাকিস্তানের ইনিংস ১৮.‌১ ওভারে শেষ হয়ে যায় ৫৫ রানে। এটাই পাকিস্তান মহিলা দলের টি২০ ক্রিকেটে সবচেয়ে কম রানের ইনিংস এখনও পর্যন্ত। পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলি (‌১৩)‌ ও শাওয়াল জুলফিকার(‌১৪)‌ ছাড়া কেউ দু’‌অঙ্কের রানে পৌঁছতে পারেননি। পাকিস্তানর ইনিংসে ধ্বস নামিয়ে ভারতীয় বোলার এন শ্রীচরণী(‌৩-‌৭)‌, প্রেমা রাওয়াত(‌৩-‌৯)‌, দীপ্তি শর্মা(‌২-‌৫)‌ ও শেফালি ভার্মা(‌১-‌১০)‌।

ভারতীয় মহিলা দল ৮.‌৪ ওভারে স্মৃতি মান্ধানা(‌৯)‌, শেফালি ভার্মা(‌১২)‌ ও প্রতীকা রাওয়ালের(‌৪)‌ উইকেট খুইয়ে জয়ের প্রয়োজনীয় ৫৬ রান তুলে নেয়। হরমনপ্রীত কাউর ১৮ ও দীপ্তি শর্মা ১২ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের অধিনায়িকা ফতিমা সানা ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। ম্যাচের সেরা অবশ্য হয়েছেন ভারতের বোলার শ্রীচরণী।

ম্যাচ শেষে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর বলেন, ‘‌ খুব গুরুত্বপূর্ণ জয় পেয়েছে দল পাকিস্তানের বিরুদ্ধে। খুশি যেভাবে দল পারফরমেন্স করেছে। বিশেষ করে বোলাররা পাকিস্তানের ব্যাটারদের গুঁড়িয়ে দিয়েছে পরিকল্পনা অনুযায়ী বোলিং করে পিচের ফায়দা তুলে। আর দুটি ম্যাচ ভাল খেলা জরুরি চ্যাম্পিয়ন হতে। আত্মবিশ্বাসী সেটা সম্ভব হবে। কখনও ভাবিনি অধিনায়ক হিসেবে এতদূর এগোব। টি২০ ক্রিকেটে ১৫০ ম্যাচ খেলে ফেলব অধিনায়ক হিসেবে। সবটাই সম্ভব হয়েছে দলের বাকি ক্রিকেটারদের জন্য।’‌ ম্যাচের সেরা শ্রীচরণী এশিয়া কাপের বাকি দু’‌ম্যাচেও নিজের পারফরমেন্সের ধারাবহিকতা তুলে ধরতে চান। টি২০ ক্রিকেটে ৫০ উইকেট পেতে আর এক উইকেট দরকার শ্রীচরণীর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...