শতরান করে আরসিবিকে লড়াই করার জায়গায় পৌঁছে দিয়েছিলেন বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে কোহলির হাসি মুছে দিলেন শুভমন গিল। পাল্টা শতরান করে জিতিয়ে দিলেন গুজরাত টাইটান্সকে। হার্দিক পান্ডিয়ার দল জেতায় ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠে গেল মুম্বই ইন্ডিয়ান্স।
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। ২ পয়েন্ট পেলেও রোহিত শর্মারা নিশ্চিন্তে থাকতে পারছেন না। তাঁদের তাকিয়ে থাকতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্স ম্যাচের দিকে।
ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরন সিংহের গ্রেফতারির দাবিতে ২৮ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন কুস্তিগিররা। সেই ধর্নাকে সমর্থন করলেন বাংলার প্রাক্তন ক্রীড়াবিদদের। কেন্ত্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি লিখেছেন তাঁরা।
ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি । শনিবার নটিংহ্যাম ফরেস্টের কাছে অবিশ্বাস্য ভাবে হেরে গেল আর্সেনাল। গোল করেন তাইয়ো আয়োনিয়ি। ফলে রবিবার চেলসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগেই লিগ খেতাব উঠে গেল ম্যাঞ্চেস্টার সিটির মাথায়।
ফুটবল মাঠে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অনেক দর্শক। ঘটনাটি ঘটেছে সান সালভাদোরে। সালভাদোরান লিগে আলিয়াঞ্জা ও এফএএসের মধ্যে খেলা চলছিল কাসকাটলানের মনুমেন্টাল স্টেডিয়ামে।
আইপিএলের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রিঙ্কু সিং দুরন্ত লড়াই করেছেন। রিঙ্কু সিং ঝোড়ো ৩৩ বলে ৬৭ রান করেন। শেষ বলে ছক্কাও হাঁকান। তবু দলকে জেতাতে পারেননি তিনি। লখনউয়ের দেওয়া ১৭৭ রান তাড়া করতে...
আইপিএল থেকে বিদায় কেকেআরের।প্রথমে বল করে অল্প রানে লখনউ সুপার জায়ান্টসকে আটকে রাখার নীতি নিলেন নীতীশ। লখনউ তুলল ১৭৬ রান। প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখতে যে রান ৭.৫ ওভারে তুলতে হত কেকেআরকে। যা প্রায় অসম্ভব ছিল। শেষে রিঙ্কুর দুরন্ত...
সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের প্লে-অফের টিকিট পেয়ে গেল চেন্নাই সুপার কিংস। শনিবারের ম্যাচ জিতে প্রতিযোগিতার শেষ চারে জায়গা নিশ্চিত করে নেওয়ার সুযোগ ছিল মহেন্দ্র সিংহ ধোনিদের সামনে। সেই সুযোগ হাতছাড়া করলেন না তাঁরা। দিল্লিকে ৭৭ রানে হারিয়ে...
আইপিএলে আগামীকাল মুখোমুখি হতে চলেছে ব্যাঙ্গালোর ও গুজরাত। হার্দিক পান্ডিয়ার অধীনে গুজরাত গতবারের চ্যাম্পিয়নদের মত খেলছে। তাই এই ম্যাচ জিতে শীর্ষে শেষ করতে চাইবে তারা। অপরদিকে এই ম্যাচ জিতলেই প্লে অফে জায়গা করে নিতে পারবে বিরাট বাহিনী।
গত ১২ মাস ধরে বেতন পাননি পাকিস্তানের হকি দলের কোচ সিগফ্রাইড একম্যান। সেই কারণেই নিজের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। একম্যান গত বছর পাকিস্তানের হকি দলের কোচের দায়িত্ব নেন।
