টি২০ সিরিজ এখন অতীত। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১-এ জিতে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। দলের যুব তারকাদের নিয়ে তৈরি দল ভারতকে সাফল্য এনে দেওয়ার পর এবার পালা ভারতের সিনিয়রদের।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার ১৫ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা ঘোষণা করেছে
অস্ট্রেলিয়ার সিম-বোলিং অলরাউন্ডার মার্কাস স্টোইনিস আশ্চর্যজনকভাবে ওয়ানডে থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন, তাও আবার তার জন্য দলকৈ কোনও সময় দিচ্ছেন না তিনি। ঘোষণার সঙ্গেই খেলা থেকে অব্যাহতি নিলেন মার্কাস। একদিনের ক্রিকেটে ৭৪তম ম্যাচেই থামলেন তিনি।
বৃহস্পতিবার প্রথম ভারত বনাম ইংল্যান্ড ওডিআইয়ের জন্য দলে নেওয়া হয়নি বিরাট কোহলিকে। তিন ম্যাচের এই ওডিআই সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আগে ভারতের একমাত্র সুযোগ পুরো দলকে মেপে নেওয়ার। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
পঞ্জাবের বিরুদ্ধে তিন গোলে জিতে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করায় খুশি মোহনবাগান কোচ হোসে মোলিনার বক্তব্য, শুধু ফুটবলাররা নন, দলের সবাই এই সাফল্যের কৃতিত্বের দাবিদার।
এক কথায় ঘটনা বহুল দ্বিতীয়ার্ধ। গোল এল মোহনবাগানের ঘরে, নিশ্চিত গোলের সুযোগ অল্পের জন্য হাতছাড়া করল পঞ্জাব এফসি। তার পর থেকেই ম্যাচটা চলে গেল মোহনবাগানের দখলে। ম্যাচের সব গোলই এল দ্বিতীয়ার্ধে। ৩-০ গোলে জিতে প্লে-অফে শিলমোহর মোহনবাগানের।
আইএসএল ২০২৪-২৫ মরসুম প্রায় শেষের পথে কিন্তু ইস্টবেঙ্গললের বিদেশি নেওয়া থামছে না। যদিও একাধিক বিদেশি চোটের কারণে এই মুহূর্তে খেলার বাইরে। যে কারণে নুন বিদেশি নিতে বাধ্য হচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। এবার লাল-হলুদ জার্সি পরে খেলতে দেখা যাবে মেসিকে। না,...
ইন-ফর্ম ইন্ডিয়ান ওপেনার অভিষেক শর্মা ব্যাটারদের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি প্লেয়ার র্যাঙ্কিং-এ ৩৮ স্থান উঠে দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন, যেখানে বুধবার তাঁর সতীর্থ তিলক ভার্মা তৃতীয় স্থানে নেমে এসেছেন।
রবিবার ভারত-ইংল্যান্ড ক্রিকেট ম্যাচের আগে ওড়িশার কটকের বারাবাটি স্টেডিয়ামের আশেপাশের নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। কটক মিউনিসিপ্যাল কর্পোরেশন (সিএমসি) দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য স্টেডিয়ামের আশেপাশে সৌন্দর্যায়ন, স্যানিটেশন এবং ফগিং অপারেশনও পরিচালনা করবে, তারা জানিয়েছে।
হরিয়ানার বিরুদ্ধে গতবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল লাহলি থেকে কলকাতায় স্থানান্তরিত করল বিসিসিআই। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত কোয়ার্টার ফাইনাল পাঁচ দিনের হবে।
