Cart Total Items (0)

Cart

All Sports India
জো রুট টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকারী হিসেবে জায়গা করে নেওয়ার পর এবার তাড়া করছেন সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ রানের রেকর্ডকে।
সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছিল মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন(‌ এআইএফএফ)‌ ও ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডকে (‌এফএসডিএল)‌ মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে আলোচনায় দ্রুত বসে ভারতীয় ফুটবল ঘিরে অচলাবস্থা কাটাতে। দ্রুত আলোচনার মাধ্যমে বেরিয়ে আসা সমাধানসূত্র ২৮ আগস্ট পরবর্তী...
আইএসএল ক্লাবগুলোর পর এবার আইলিগের ১০টি ক্লাবও অ্যামিকাস কিউরিয়ে অর্থাৎ আদালতের নিরপেক্ষ সিনিয়র আইনজীবি গোপাল শঙ্করনারায়ণ ও সমর বনসাল কাছে চিঠি লিখে আবেদন করেছে নতুন মাস্টার রাইটস এগ্রিমেন্টে নতুন মরশুম থেকে প্রোমোশোনের সঙ্গে রেলিগেশন চালু করার বিষয়টি সুপ্রিম কোর্টের...
প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং আইকন এবি ডি ভিলিয়ার্স ভবিষ্যতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর সঙ্গে কোচ বা মেন্টরের ভূমিকার জন্য তাঁর ইচ্ছা প্রকাশ করে অন্য ভূমিকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সম্ভাব্য প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের ভারতীয় দলের ফুটবলারদের নাম জানালেন জাতীয় দলের নয়া কোচ খালিদ জামিল। এই তালিকায় মোহনবাগান সুপার জায়ান্টের কোনও ফুটবলারের নাম নেই। বাগান কর্তৃপক্ষ কোনও ফুটবলারকে না ছাড়ায়, ফিফা উইন্ডোতে এই টুর্নামেন্ট হচ্ছে না এই...
সেন্ট লুইসে সিনকুইফিল্ড কাপের ষষ্ঠ রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের সামনে বড় চ্যালেঞ্জ ফ্রান্সের আলিরেজা ফিরোজা, যা তাঁকে ছাপিয়ে যেতে হবে। অন্যদিকে তাঁর স্বদেশী আর প্রাজ্ঞনানন্ধা পোল্যান্ডের দুদা জান-ক্রিজটফের মুখোমুখি হবেন।
অনলাইন গেমিং বিল সামনে আসার পর ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ১১-এর ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হিসেবে সরে দাঁড়ানোর ঘোষণা হয়ে গেল।
রবিবার কাজাখস্তানের শ্যামকেন্টে অনুষ্ঠিত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন প্রতিযোগিতায় ভারতীয় শ্যুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমার অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে সোনা জিতে নিয়েছেন।
এর আগে একবার ভারতীয় ফুটবল ফেডারেশনের আভ্যন্তরীন গোলযোগ সামলাতে আদালতের হস্তক্ষেপের কারণে ফিফা নির্বাসনের মুখে পড়েছিল ভারত। এবার আবার ফিফা নির্বাসনের খাঁড়া নেমে আসতে পারে ভারতীয় ঘরোয়া ফুটবল ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক অচলাবস্থা দ্রুত না কাটলে।
পেশাদার কোচ হিসেবে জীবনে এক নতুন ইনিংস শুরু করছেন সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন বিসিসিআই সভাপতি ও সিএবি সভাপতি সৌরভকে এই প্রথমবার কোচের ভূমিকায় দেখা যাবে। ২৩ আগস্ট এসএ ২০ দল প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোনাথন ট্রট। তাঁর...