Cart Total Items (0)

Cart

All Sports India
মহম্মদ শামি

অলস্পোর্ট ডেস্ক: অর্জুন পুরস্কার পাওয়ার দৌঁড়ে জায়গা করে নিয়েছেন ভারতের অভিজ্ঞ স্পিডস্টার মহম্মদ শামি, এমনটাই জানা যাচ্ছে সূত্র থেকে। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্সের পর নির্বাচক কমিটি এই বছরের মর্যাদাপূর্ণ অর্জুন পুরস্কারের জন্য শামির নাম সুপারিশ করেছে। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ক্রীড়া মন্ত্রকের কাছে বিশেষ অনুরোধ করেছে। এর আগে এই তালিকায় শামির নাম ছিল না। অর্জুন পুরস্কার হল দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। ৩৩ বছর বয়সী ডানহাতি পেসার নভেম্বর পর্যন্ত বিশ্বকাপে তার গোল্ডেন রান অব্যাহত রাখেন।

তিনি ১২.০৬ গড়ে ৫.৬৮ ইকোনমি রেট সহ ১৫ উইকেট তুলে নেন। সামগ্রিকভাবে, তিনি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসেবে শেষ করেছেন, মাত্র সাতটি ইনিংসে ২৪ উইকেট নিয়ে।

তাঁর সেরা ইনিংসগুলোর মধ্যে এই মাসে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে রয়েছে একটি ৫/১৮। ৩৫৮ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই চাপের মধ্যে ছিল শ্রীলঙ্কা, প্রথম পাওয়ারপ্লে শেষে শামির আগমন শ্রীলঙ্কার জন্য শেষ লিখে দেয়। তার পাঁচ ওভারে, তিনি তাদের মিডল এবং লোয়ার অর্ডার ব্যাটারদের নাস্তানাবুদ করে দেন।

এছাড়া তাঁর ২/১৮ ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকাকে হারাতে সাহায্য করেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও জ্বলে ওঠেন এই দ্রুত বোলার। যদিও বিশ্বকাপের শুরু থেকে শামিকে দলে রাখা হয়নি। তার পর যখন বাধ্য হয়ে তাঁকে দলে নেওয়া হল তার পর আর তাঁকে তদল থেকে বাদ দেওয়া যায়নি।

তিনি প্রথম চার ম্যাচে খেলেননি কিন্তু তার পর থেকেই শামি একজন তারকা বোলার হিসেবে আবির্ভূত হন, মাত্র ৫.২৬ এবং ১০.৭০ গড়ে ২৪ উইকেট তুলে নেন।

পুরুষদের খেলার ইতিহাসে মাত্র চারজন খেলোয়াড়- লাসিথ মালিঙ্গা (৫৬), মিচেল স্টার্ক (৬৫), মুথাইয়া মুরালিধরন (৬৮), এবং গ্লেন ম্যাকগ্রা (৭১), শামির (৫৫) চেয়ে বেশি উইকেট নিয়েছেন। তালিকায় তার উপরে থাকা খেলোয়াড়দের থেকে দশ কম ম্যাচেই শামি এখানে পৌঁছেছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের হয়ে মাঠে ফিরতে পারেন শামি। সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট হবে বক্সিং ডে-তে। দ্বিতীয় ম্যাচটি হবে ৩ জানুয়ারি কেপটাউনে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *