অলস্পোর্ট ডেস্ক: নিউজিল্যান্ডের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বেসিন রিজার্ভে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারতীয় ক্রিকেট দল। ভারতের রান ১৫৯-১। নিউজিল্যান্ডের থেকে এখনও ২০৯ রানে পিছিয়ে থাকলেও, ভারতের আছে রয়েছে ৯ উইকেট। কেএল রাহুল(অপারজিত ৫২) ও যশস্বী জওসোয়াল(৮৫) ওপেনিং জুটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৯৪য়ের পর ১০০ রানের স্ট্যান্ড গড়ার নজির সামনে এল। দু’জনের জুটিতে যোগ হয় ১৩০ রান। ম্যাট হেনরির বলে একমাত্র আউট হয়েছেন যশস্বী জওসোয়াল। গালিতে তাঁর ক্যাচ ফেলেন নিউজিল্যান্ড ফিল্ডার। দেবদুত পাড়িক্কাল ১৬ রানে অপরাজিত আছে রাহুলের সঙ্গে।
ওপেনিং ব্যাটার কেএল রাহুলের ৫২ রানে অপরাজিত থাকা সম্ভব হত না, ভারতের সপ্তম ওভারে রাহুলকে আউট করার সুযোগ পেয়েও। রাহুলের তখন রান ৫। ম্যাট হেনরির বোলিংয়ের চতুর্থ বল আছড়ে পড়েছিল রাহুলের প্যাডে। হেনরি ও স্লিপ কর্ডনে দাঁড়ানো নিউজিল্যান্ড ফিল্ডাররা জোরালো আউটের আবেদন করেন। কিন্তু আম্পায়ার কুমার ধর্মসেনা তা কানে তোলেননি। নিউজিল্যান্ডের সামনে রিভিউ নেওয়র সুযোগ ছিল। স্কিপার টম লাথাম প্রথমে রিভিউ নেওয়ার কথা ভাবলেও এক সেকেন্ড বাকি থাকতে সেই ভাবনা ত্যাগ করেন। টিভি রিপ্লেতে দেখা যায়, রাহুল একবারের প্লাম্ব ছিলেন উইকেটের সামনে। রিভিউ নিলে তাঁকে প্যাভিলিয়ানে ফিরতে হত। জায়ান্ট স্ক্রীণে ওই রিপ্লে দেখার পর ক্ষোভে হাতের তোয়ালে মাটিতে ছুঁড়ে ফেলেন পেসার হেনরি। গোটা নিউজিল্যান্ড শিবির হাত কামড়াচ্ছে রিভিউ না নেওয়ায়।
তার আগে ২৪৩-৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিকোলাস হেনরি( ১৭৫) ও গ্লেন ফিলিপসের (১১৮) রানের সুবাদে ৩৮৬ রান তোলে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে। দু’জনের জুটিতে ২১৬ রান যোগ করেন। ভারতীয় বোলারদের মধ্যে যশপ্রীত বুমরা ৯২ রান দিয়ে ৩ উইকেট ও আকাশ দীপ ৫৩ রানে ৩ উইকেট নেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
