Cart Total Items (0)

Cart

All Sports
মহম্মদ শামি

অলস্পোর্ট ডেস্ক: সদ্য সমাপ্ত ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ ভারতের সেরা বোলার, মহম্মদ শামি ছিটকে গেলেন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ থেকে বাদ পড়লেন পুরোপুরি ফিট হতে না পারার কারণে। ক্রিকেট নিয়ামক সংস্থার একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে কিন্তু বিসিসিআই মেডিকেল টিমের তরফে কারণ খোলসা করা হয়নি।

প্রথম চারটি ম্যাচ না খেলেও মহম্মদ শামি ২৪টি উইকেটসহ ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। দক্ষিণ আফ্রিকায় ভারতের সফররত দল সম্পর্কে আরও কিছু বড় আপডেটও দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত টি-টোয়েন্টি সিরিজ ১-১ ড্র করার পর, দুই দল একে অপরের মুখোমুখি হবে তিনটি ওয়ানডে ম্যাচে। ওডিআই দলের সঙ্গে ভারতীয় ‘এ’ দলের কোচিং স্টাফ যেমন – ব্যাটিং কোচ সিতাংশু কোটক, বোলিং কোচ রাজীব দত্ত এবং ফিল্ডিং কোচ মিস্টার অজয় ​​রাত্রা থাকবেন।

টিম ইন্ডিয়া (সিনিয়র পুরুষ) প্রধান কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ এমবিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে এবং ফিল্ডিং কোচ টি. দিলীপ টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন।

১৭ ডিসেম্বর জোহানেসবার্গে প্রথম ওয়ানডে শেষ হওয়ার পর, শ্রেয়াস আইয়ার টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য টেস্ট স্কোয়াডে যোগ দেবেন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে তাঁকে পাওয়া যাবে না এবং আন্তঃস্কোয়াড খেলায় অংশ নেবেন।

এদিকে, দীপক চাহার বিসিসিআইকে জানিয়েছেন যে তিনি পারিবারিক মেডিকেল ইমার্জেন্সির কারণে আসন্ন ওডিআই সিরিজের জন্য উপলব্ধ থাকবেন না। পুরুষ নির্বাচন কমিটি তাঁর পরিবর্ত হিসাবে আকাশ দীপের নাম দিয়েছে।

ভারতের আপডেটেড ওয়ানডে স্কোয়াড: রুতুরাজ গায়কওয়াড়, সাই সুধারসন, তিলক ভার্মা, রজত পতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (সি) (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আভেশ খান, আর্শদীপ সিং, আকাশ দীপ

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *