Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: আইপিএল-এর ময়দানে মুখোমুখি দুই ভাই। পাণ্ডিয়া ব্রাদার্স-এর ভাইয়ে ভাইয়ে এমন অসাধারণ সম্পর্ক খুব একটা দেখা যায় না। কিন্তু হার্দিক ও ক্রুনালের সম্পর্ক চোখে পড়ার মতো। দেশের জার্সিতে যখন এক সঙ্গে মাঠে নামেন তখনও যেমন আবার যখন খেলার দুনিয়ার বাইরে ব্যক্তিগত জীবনে দু’জনকে একসঙ্গে দেখা যায় তখনও বোঝা যায় দুই ভাইয়ের সম্পর্কের গভীরতা। আর এবার রেকর্ডে দুই ভাই। এই প্রথম দুই ভাই এক সঙ্গে দুই দলের অধিনায়কত্ব করছেন।

রবিবার আহমেদাবাদে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। গত বছর থেকেই গুজরাতের অধিনায়ক হার্দিক। তাঁর অধিনায়কত্বেই গতবার চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত। এদিকে লখনউয়ের অধিনায়কত্ব ছিল লোকেশ রাহুলের হাতে। কিন্তু চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন তিনি। তাঁর জায়গায় অধিনায়কত্বে দায়িত্ব পেয়েছেন ক্রুনাল পাণ্ডিয়া। আর রবিবারই আইপিএল-এর মঞ্চে মুখোমুখি হচ্ছেন দুই ভাই।

আইপিএল-এর ইতিহাসে এই প্রথম দুই ভাই দুটো দলের অধিনায়কত্ব করছেন। হার্দিকের নেতৃত্বাধীন গুজরাত এই মুহূর্তে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ। যদিও ক্রুনালের অধিনায়কত্বে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে এবার ভাইয়ের দলের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে ক্রুনাল।

গত দু’ম্যাচে ব্যাট হাতে সেরাটা দিতে পারেনি লখনউ। ১৩০ রানের উপর না রান তাড়া করতে পেরেছে, না তার উপর রান করতে পেরেছে প্রথমে ব্যাট করে। যে কারণে গুজরাতের বিরুদ্ধে এই ম্যাচে নজরে থাকবে লখনউয়ের ব্যাটিং।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *