Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ মাত্র ২ দিন স্থায়ী হল বাবর আজমদের উচ্ছ্বাস। তাঁদের ধাতে সইল না এক নম্বরের মুকুট। এক ম্যাচ পড়েই পা হড়কে আইসিসির দলগত ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে ধরাশায়ী পাকিস্তানের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে টানা চারটি ম্যাচ জিতে পাকিস্তান আইসিসির এক নম্বর ওয়ান ডে দলে পরিণত হয়। তারা টপকে যায় ভারত ও অস্ট্রেলিয়াকে। তবে সিরিজের পঞ্চম ম্যাচ হেরে সিংহাসন খোয়াতে হয় তাদের। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে বাবরদের আইসিসি ব়্যাঙ্কিংয়ের তিন নম্বরে টেনে নামাল টম লাথামরা। সুতরাং, পাকিস্তান ফের পিছিয়ে পড়ে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়া শীর্ষে ফেরে। ভারত ফিরে আসে দ্বিতীয় স্থানে।

করাচিতে সিরিজের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৪৭ রানে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৯.৩ ওভারে ২৯৯ রান তুলে অল-আউট হয়ে যায়। হাফ-সেঞ্চুরি করেন ওপেনার উইল ইয়ং ও ক্যাপ্টেন লাথাম। ইয়ং ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯১ বলে ৮৭ রান করে আউট হন। লাথাম ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ৫৯ রান করে মাঠ ছাড়েন। এছাড়া টম ব্লান্ডেল ১৫, হেনরি নিকোলস ২৩, মার্ক চাপম্যান ৪৩, কোল ম্যাকঞ্চি ২৬ ও রাচিন রবীন্দ্র ২৮ রান করেন। শাহিন আফ্রিদি ৪৬ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন উসামা মীর ও শাদব খান। ১টি করে উইকেট দখল করেন হ্যারিস রউফ ও মহম্মদ ওয়াসিম।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৬.১ ওভারে ২৫২ রানে অল-আউট হয়ে যায়। ব্যাট হাতে ব্যর্থ হন বাবর আজম (১) ও মহম্মদ রিজওয়ান (৯)। ফখর জামান ৩৩ রান করে মাঠ ছাড়েন। ইফতিকার আহমেদ ৭২ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন। ৫৭ রান করেন আঘা সলমন। শান মাসুদ ৭, শাদব খান ১৪ ও উসামা মীর ২০ রান করে মাঠ ছাড়েন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *