Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা থেকে ঈশান কিশান এবং শ্রেয়াস আইয়ারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র নির্বাচক প্রধান অজিত আগরকরের ছিল, বিসিসিআই সচিব জয় শাহ এমনটাই জানিয়েছেন,ষ। তিনি জোর দিয়ে বলেছেন যে “কেউই অপরিহার্য নয়”। বিসিসিআই-এর নির্দেশ সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে অংশ না নেওয়ায় কিশান এবং আইয়ারকে বাদ দেওয়া হয়েছিল। গত বছর ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পরে কিশান দীর্ঘ বিরতিতে গিয়েছিলেন এবং আইপিএল পর্যন্ত অনুপলব্ধ ছিলেন, আইয়ার অবশেষে সেমিফাইনাল এবং ফাইনাল সহ রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে কয়েকটি ম্যাচে অংশ নিয়েছিলেন।

এদিকে জাতীয় দল থেকে বিরতি নেওয়া এবং ঘরোয়া ক্রিকেটে না খেলা সত্ত্বেও এই দুই ক্রিকেটার তাঁর তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে রোগ দিয়েছিলেন। বিশেষ করে তখন তাঁদের রাজ্য রঞ্জি ট্রফি খেলছিল। সেটা মোটেও ভালভাবে নেয়নি বোর্ড।

বৃহস্পতিবার বিসিসিআই সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার হময় তিনি বলেন, “আপনি সংবিধান পরীক্ষা করতে পারেন। আমি শুধু একজন আহ্বায়ক (নির্বাচন সভার)।”

“এই সিদ্ধান্তটি অজিত আগরকরের নেওয়া, এমনকি যখন এই দুই খেলোয়াড় (ঈশান কিষান এবং শ্রেয়াস আইয়ার) যারা ঘরোয়া ক্রিকেট খেলেননি, তখন তাদের (কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে) বাদ দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র তার ছিল,” বলেন শাহ।

“আমার ভূমিকা শুধুমাত্র বাস্তবায়ন করা। এবং আমরা নতুন খেলোয়াড় পেয়েছি (স্থানে), যেমন সঞ্জু (স্যামসন)। কেউই অপরিহার্য নয়,” তিনি যোগ করেন।

শাহ বোর্ডের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে ভারতীয় খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটকে অগ্রাধিকার দিতে হবে।

চুক্তি বাতিলের আগের দিনগুলিতে, শাহ এই বছরের ফেব্রুয়ারিতে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টের আগে বলেছিলেন যে ভারত অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের নিয়ম মেনে না চলা খেলোয়াড়দের বিরুদ্ধে কোনও পদক্ষেপের জন্য তিনি প্রধান নির্বাচকের সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করবেন।

“এমনকি হার্দিক (পাণ্ড্যে) বলেছিলেন যে বিসিসিআই যদি আমাকে সাদা বলের জন্য বিবেচনা করে, তবে আমি বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুসতাক আলি ট্রফি খেলতে প্রস্তুত। যে কোনও খেলোয়াড়কে খেলতে হবে,” শাহ বলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *