চিনের প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন ডিং লিরেন
অলস্পোর্ট ডেস্ক: বিশ্ব দাবা চ্যামউইয় চিনকে বড় সাফল্য এনে দিলেন ডিং লিরেন। কাজাখস্তানে টাইব্রেকারে তিনি হারালেন রাশিয়ার ইয়ান নেপোমিয়াৎচিকে। ৩০ বছরের ডিং ১০ বছর পর পেয়ে গেলেন ম্যাগনাস কার্লসেনের একচ্ছত্র সেই জায়গা। টানা ১০ বছর বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ নিজের দখলে রেখেছিলেন কার্লসেন। কিন্তু এবার আর অংশ নেননি তাতে। সেই জায়গা বিশ্ব দাবা পেয়ে গেল নতুন নাম।
ডিং ও নেপোমিয়াৎচি প্রথম ১৪ স্টেজে শেষ করে সাত পয়েন্টে। দু’জনেই তিনটি করে গেম জিতে নেয়। এবং পরের আটটি গেম ড্র হয়। এতটাই হাড্ডাহাড্ডি ছিল এই লড়াই। এর পরই টাইব্রেকারে গড়ায় ম্যাচ। তাঁদের হাতে ছিল মাত্র ২৫ মিনিট। সঙ্গে বাড়তি ১০ সেকেন্ড প্রতিটি মুভের জন্য। সব মুভের শেষে শেষ হাসি হাসলেন ডিং লিরেন।
এর আগে কোনও চাইনিজ দাবাড়ু বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতেননি। শুরুটা করে দিলেন ডিং। মাথা ঠান্ডা রেখে শেষ পর্যন্ত চাল দিয়ে গেলেন। দীর্ঘতম ম্যাচ চলল। ৯০ মুভের ম্যাচ শেষ হল সাড়ে ছ’ঘণ্টায়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ২.২ মিলিয়ন ডলার পুরস্কার মূল্য ভাগ হয় ৬০-৪০-এ চ্যাম্পিয়ন ও রানার্সের মধ্যে। কিন্তু এবার যেহেতু ম্যাচ টাইব্রেকারে গিয়ে নিষ্পত্তি হয়েছে সে কারণে পুরস্কার মূল্য ভাগ হয় ৫৫-৪৫-এ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
