Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ চেন্নাইয়ের পিচে ১৬৮ রানও বড় লক্ষ্য। মহেন্দ্র সিংহ ধোনি জানতেন পিচ মন্থর। তাই আগেই ব্যাট করে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। টস জিতে ব্যাট করে ১৬৭ রান তোলে চেন্নাই। দিল্লি ক্যাপিটালস শেষ হয়ে গেল ১৪০ রানে। আইপিএলের প্লে-অফে ওঠা এক প্রকার অসম্ভব হয়ে গেল দিল্লির জন্য।

ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। ওপেনার ডেভন কনওয়ে মাত্র ১০ রান করে আউট হয়ে যাওয়ায় ধাক্কা খায় চেন্নাই। অন্য ওপেনার রুতুরাজ গায়কোয়াড় করেন ২৪ রান। তিন নম্বরে নেমে অজিঙ্ক রাহানেও খুব দ্রুত রান তুলতে পারেননি। তিনি ২০ বলে ২১ রান করেন। মইন আলি মাত্র সাত রান করেন। চেন্নাইয়ের প্রথম চার ব্যাটার রান না পাওয়ায় শুরুটা ভাল হয়নি তাদের। ৭৭ রানের মধ্যে চার উইকেট চলে যায়।

চেন্নাইকে প্রথম ধাক্কাটা দেন অক্ষর পটেল। তিনি প্রথম বলেই কনওয়ের উইকেট তুলে নেন। চার ওভারে ২৭ রান দিয়ে দু’উইকেট নেন ভারতীয় অলরাউন্ডার। দিল্লির হয়ে খলিল আহমেদ চার ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নেন। এর মধ্যে প্রথম ২ ওভারে মাত্র ৯ রান দিয়েছিলেন তিনি। ধোনির সামনে পড়ে শেষ ওভারে ২১ রান দেন আহমেদ। মিচেল মার্শ তিন ওভারে ১৮ রান দিয়ে নেন তিন উইকেট। তিনিই দলের সফলতম বোলার।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ওয়ার্নারকে ফিরিয়ে দেন দীপক চাহার। পরের ওভারে ফিল সল্টকেও আউট করেন তিনি। মিচেল মার্শ অদ্ভুত ভাবে রান আউট হন। ২৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা মণীশ পাণ্ডে ২৯ বলে ২৭ রান করেন। দিল্লিকে দেখে কখনওই মনে হয়নি এই রান তাড়া করতে পারবে। রিলি রুসো ৩৭ বলে ৩৫ রান করেন। বাকিটা ছিল সময়ের অপেক্ষা। শেষ তিন ওভারে দরকার ছিল ৬০ রান। যা কোনও ভাবেই তোলার মতো জায়গায় ছিল না দিল্লি। হেরেই যায় তারা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *