Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজে দ্বিতীয় সারির দল খেলাতে চায় বিসিসিআই। লক্ষ্য নবীন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা, তেমনই অন্য দিকে নিয়মিত খেলা ক্রিকেটারদেরও একটু বিশ্রাম দেওয়া যায়। ফলে অতিরিক্ত ওয়ার্কলোড কমিয়ে চোট আঘাতের সম্ভাবনা কমানো হয়।

আসন্ন আফগানিস্তান সিরিজ বাতিল করতে পারে বিসিসিআই, এমন একটা রটনা ছিল। কারণ দেখানো হয়েছিল ঠাঁসা ক্রীড়াসূচি। তবে বিসিসিআইয়ের তরফে এ বার নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে। দ্বিতীয় সারির দল খেলানোর পরিকল্পনার কথা উঠে এসেছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতে চায় বিসিসিআই। তাই এই সিদ্ধান্ত। রোহিত শর্মা, বিরাট কোহলির মতন ক্রিকেটারদের বিশ্রাম দিতে চায় বিসিসিআই, ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল, তার পরপরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সব মিলিয়ে ঠাঁসা ক্রীড়াসূচি সিনিয়রদের। ফলে সে কথা মাথাতে রেখেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত।

২০-৩০ জুন সময় রয়েছে এই সিরিজ আয়োজনের। বিসিসিআই তাই চাইছে এই সিরিজকে হয় ছোট করতে না হয় টি-২০, ওয়ানডে সিরিজ খেলাতে। এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পাণ্ডিয়া। আইপিএলের ফাইনালে ভারতে আসছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মিরওয়াইস আশরাফ। এই সময়েই সিরিজ নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতীয় দলের এই সময়ের ক্রীড়াসূচি একেবারে ঠাঁসা। আইপিএলের পরেই তারা খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এর পর ১২ জুলাই-১৩ অগস্ট ভারত সিরিজ খেলবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে।এর পরেই রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পাশাপাশি সেপ্টেম্বর মাসে যদি এশিয়া কাপ খেলা হয়, তবে ভারতীয় ক্রিকেটারদের উপর বাড়তে চলেছে ক্রীড়াসূচির চাপ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *