Cart Total Items (0)

Cart

All Sports
হরমনপ্রীত কৌর

অলস্পোর্ট ডেস্ক: কলম্বোতে ভারত ও পাকিস্তানের মধ্যে বহুল প্রত্যাশিত ২০২৫ সালের মহিলা বিশ্বকাপের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে তো ছিলই। বিশেষ করে এশিয়া কাপের এই দুই দেশের মধ্যে বিভিন্ন ঘটনার পর মেয়েদের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরেও রয়েছে টানটান উত্তেজনা। কলম্বোতে পাকিস্তান টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পর ভারত প্রথমে ব্যাট করে বড় রানের লক্ষ্যমাত্রা রাখার অপেক্ষায় রয়েছে। টস শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং পাকিস্তান অধিনায়ক ফতিমা সানা করমর্দন করেননি, যা দুই দেশের মধ্যেৱ যে দূরত্ব তা বজায় রেখেছে।

এর মধ্যে ভারতের প্রথম একাদশ বড় ধাক্কা খেয়েছে, অলরাউন্ডার অমনজ্যোত কৌর, যিনি তাদের প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন, আজ বড় পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না। এদিকে ম্যাচে বৃষ্টির আশঙ্কাও রয়েছে। ভারত টানা চতুর্থ রবিবার পাকিস্তানকে হারানোর লক্ষ্যে ক্রিকেট মাঠে নেমেছে। ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর নিশ্চিত করেছেন যে অসুস্থতার কারণে আজ অমনজ্যোত কৌর খেলছেন না। এটি ওমেন্স ইন ব্লুদের দলে বাধ্যতামূলক পরিবর্তন এনেছে, এবং একটি বড় ধাক্কাও। তাঁর জায়গায় দলে এসেছেন রেনুকা সিং।

ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন। “বিশ্বকাপের আগে আমরা এখানে ভালো সিরিজ খেলেছি। আমরা ইতিবাচক মানসিকতায় রয়েছি এবং ভালো করার চেষ্টা করছি। একটি দুর্ভাগ্যজনক পরিবর্তন করতে হয়েছে, অমনজ্যোত খেলছেন না (তিনি অসুস্থ), রেণুকা ঠাকুর তার জায়গায় এসেছেন। আমরা দল হিসেবে ভালো খেলেছি এবং আজকের প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি,” হরমনপ্রীত বলেন।

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে স্মৃতি মন্ধনা বলেন, ‘‘যদি ঘরের মাঠে বিশ্বকাপের প্রথম খেলাটা স্বপ্নের মতো মনে হয়) তাহলে অবশ্যই। আমার মনে আছে ২০১৩ সালের বিশ্বকাপ দেখার কথা। সেটাই ছিল (মহিলা ক্রিকেটে) প্রথম টেলিভিশনে সম্প্রচারিত খেলা। আমরা যখন শেষ ম্যাচটি খেলেছিলাম তখন স্বপ্নের মতো মনে হয়েছিল। প্রতিদিন (গত ৪-৫ বছরে), মহিলাদের ক্রিকেটে, আপনি ঘুম থেকে উঠে মনে করেন এটি একটি স্বপ্ন। আমি আমার খুব বেশি মুখ দেখিনি (পোস্টারে) (হাসি)। গত ৫-৬ বছরে, ভারতে মহিলাদের ক্রিকেট সেই জায়গা দখল করে নিয়েছে, এবং আমরা এই জিনিসটিতে অভ্যস্ত হয়ে গেছি। সেখানে যাওয়া, আপনার দেশের প্রতিনিধিত্ব করা এবং আপনার সেরাটা দেওয়া। আপনি যদি আপনার রুটিন অনুসরণ করেন, তাহলে বাইরের জিনিসগুলি কোনও ব্যাপার নয়।’’

পাকিস্তানও দলে একটি পরিবর্তন করেছে, ওমাইমা সোহেলের পরিবর্তে সাদাফ শামাস দলে এসেছেন। এবার তাদের বোলারদের উপর বেশি দায়িত্ব, তারা প্রথমে বোলিং করবে এবং বেগ এবং ফাতিমা এই মেঘলা আবহাওয়া ব্যবহার করতে চাইবেন।

ভারত: প্রতিকা রাওয়াল, স্মৃতি মন্ধনা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), স্নেহ রানা, রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণি।

পাকিস্তান: মুনিবা আলি, সাদাফ শামাস, সিদরা আমিন, রামিন শামীম, আলিয়া রিয়াজ, সিদরা নওয়াজ (উইকেটরক্ষক), ফাতিমা সানা (ক্যাপ্টেন), নাতালিয়া পারভেজ, ডায়ানা বেগ, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *