অলস্পোর্ট ডেস্ক: মোহনবাগানের ইতিহাসে এই প্রথম। এক্সিকিউটিভ কমিটির মিটিং আয়োজন করা হল কলকাতা শহরের বাইরে। মন্দারমনিতে বসেছিল মোহনবাগান সুপার জায়ান্টের মিটিং। সেখানেই ঘোষণা হল মোহনবাগান দিবসের যাবতীয় অনুষ্ঠান সূচি। ঘোষণা হল মোহনবাগান রত্ন-র নাম। আগেই জানানো হয়েছিল, এবার মোহনবাগান দিবসের অনুষ্ঠান হবে দু’দিন ধরে। ২৯ ও ৩০ জুলাইয়ে ভাগ করা হয়েছে অনুষ্ঠান। সূচি অনুযায়ী ২৯ জুলাই প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ দুপুর ১.৩০ থেকে। তার পর দুপুর ৩.৩০-এ সুব্রত ভট্টাচার্যের অটোবায়োগ্রাফি উদ্বোধন (ষোলো আনা বাবলু)।
৩০ জুলাই বিকেল ৫-৬.১৬ লোপামুদ্রা মিত্র-র গানে সেজে উঠবে মোহনবাগান দিবসের অনুষ্ঠান। ৬.৩০-৭.৪৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৮টা থেকে বাবুল সুপ্রিয়র গানে গানে শেষ হবে এই বছরের মোহনবাগান ডে এই বছর মোহনবাগান রত্ন দেওয়া হবে গৌতম সরকার। বাকি পুরস্কারের তালিকা নিচে দেওয়া রইল-
মোহনবাগান রত্ন- গৌতম সরকার
লাইফটাইম অ্যাচিভমেন্ট- শঙ্কর বন্দ্যোপাধ্যায়
সেরা সিনিয়র ফুটবলার (২০২২-২৩ মরসুম)- ভিশাল কাইথ
সেরা সিনিয়র ক্রিকেটার (২০২২-২৩ মরসুম)- অর্ণব নন্দি
সেরা ক্রীড়া অফিশিয়াল (২০২২-২৩ মরসুম)- নবাব ভট্টাচার্য
সেরা ক্রীড়া সাংবাদিক- জয়ন্ত চক্রবর্তী
সেরা বিদেশি ফুটবলার (২০২২-২৩ মরসুম)- দিমিত্রভ পেত্রাতভ
সেরা অ্যাথলিট (২০২২-২৩ মরসুম)- মোহর মুখোপাধ্যায়
সেরা যুব ফুটবলার (২০২২-২৩ মরসুম)- এঙ্গসন সিং
সেরা হকি খেলোয়াড় (২০২২-২৩ মরসুম)- নীতিশ নিউপানে
সেরা সমর্থক- শান্তি চক্রবর্তী ও কমলেশ উপাধ্যায়
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
