মিচেল মার্শ
অলস্পোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের জন্য অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল মিচেল মার্শ-কে। ২০২১-এ অস্ট্রেলিয়াকে দুবাইতে আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া অধিনায়ক, যাঁর ঝুলিতে রয়েছে ৭৬টি সফল ম্যাচ অ্যারন ফিঞ্চ এই বছরের শুরুতে টি২০ ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন, এবং তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে মিচ মার্শকে। এই মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের টি২০ সিরিজ দিয়েই নতুন ভূমিকায় দেখা যাবে এই তারকা অস্ট্রেলিয়ানকে।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য মার্শকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে, প্রধান নির্বাচক জর্জ বেইলি বিশ্বাস করেন যে ৩১ বছর বয়সী এই তারকা ক্রিকেটার তাঁর দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করবেন।
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে জর্জ বেইলি বলেন, ”মিচ দীর্ঘদিন ধরে সাদা বলের ক্রিকেটে একজন সিনিয়র খেলোয়াড় ছিলেন, এটি তার জন্য আন্তর্জাতিক স্তরে তার নেতৃত্বের দক্ষতা যোগ করার সুযোগ। আমরা তার জন্য অপেক্ষা করছি। দক্ষিণ আফ্রিকা সফরে তিনি তাঁর যোগ্যতা প্রমান করার সুযোগ পাবেন।”
মার্শ সফরের তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য নতুনভাবে তৈরি হওয়া একটি দলকে নেতৃত্ব দেবেন। নির্বাচকরা গত বছরের টি২০ বিশ্বকাপের পর তাদের প্রথম ২০ ওভারের ম্যাচে একাধিক নতুন মুখের সংযোজন করেছে।অল-রাউন্ডার অ্যারন হার্ডি, উদ্বোধনী ব্যাটার ম্যাট শর্ট এবং স্পেনসার জনসন তিন ম্যাচের সিরিজে আন্তর্জাতিক অভিষেকের জন্য প্রস্তুত। স্টিভ স্মিথ, মার্কাস স্তইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা এবং মার্শ অভিজ্ঞ খেলোয়াড়ের তালিকায় থাকবেন। গত বছর অস্ট্রেলিয়ার সাম্প্রতিকতম টি২০-তে যে দলটি খেলেছিল তাতে এই অভিজ্ঞ ক্রিকেটাররা ছিলেন।
মার্শ এর আগে ২০১০-এ নিউজিল্যান্ডে আইসিসি পুরুষদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছিলেন এবং তাঁর রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে ঘরোয়া পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।
অস্ট্রেলিয়া টি২০ দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, স্পেনসার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্তইনিস, অ্যাডাম জাম্পা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
