Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ নতুন মরশুমের জন্য আগামী ১৫ জুলাই থেকেই অনুশীলনে নেমে পড়বে সবুজ মেরুন শিবির। কারণ ঠিক তার এক মাস পরই এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে। ১৫ অগস্ট এএফসির যোগ্যতা অর্জন পর্ব শুরু করবে মোহনবাগান । সেই পর্বে খেলতে হবে নেপালের মাচিন্দ্রা এফসি বা ভুটানের পারো এফসির বিরুদ্ধে।

যদিও এএফসি কাপে দক্ষিণাঞ্চলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি শুরু হয়ে যাবে ৮ অগস্ট থেকে। প্রথম ম্যাচে খেলবে মাচিন্দ্রা ও পারো। তবে মোহনবাগান যাত্রা শুরু করবে ১৫ অগস্টে। তবে সেই ম্যাচটি অন্যদিন করার প্রাস্তাব জানাল মোহনবাগান শিবির। কারণ হিসাবে বলা হয়েছে, ১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ফলে ওই দিনের ম্যাচটি পিছিনোর দাবি জানিয়েছে বাগান শিবির। যদিও এএফসির তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

১৫ অগস্ট বাংলাদেশের ঢাকা আবাহনী মুখোমুখি হবে মলদ্বীপের ক্লাব ঈগলসের সঙ্গে। মোহনবাগান যদি প্রথম ম্যাচে জেতে, তাহলে এই দু’টি ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে ফেরান্দোর দল। তবে যোগ্যতা অর্জন পর্বে পরপর দুটি ম্যাচ জিততে পারলেই মূল পর্বে জায়গা করে করে নেবে কলকাতার এই ক্লাবটি। তখন তাদেরকে খেলতে হবে ওড়িশা এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মলদ্বীপের মাজিয়ার এসআরসির বিরুদ্ধে।

তবে গত বছর সেপ্টেম্বর মাসে এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-৩ গোলে হারতে হয় মোহনবাগানকে। গত বছর এপ্রিলে তারা শ্রীলঙ্কার ব্লু স্টার ও ঢাকার আবাহনী লিমিটেডকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। মে মাসে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গোকুলম কেরালা এফসি-র কাছে ২-৪ গোলে হারের মুখ দেখে। কিন্তু বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ ও মলদ্বীপের মাজিয়া এসসি-কে ৫-২ গোলে হারিয়ে আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে জায়গা করে নেয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *