Cart Total Items (0)

Cart

All Sports
যশপ্রীত বুমরাহ

অলস্পোর্ট ডেস্ক: 8 অক্টোবর চেন্নাইতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে ভারত তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। বিখ্যাত এই আইসিসি ইভেন্টে খেলার আগে, টিম ইন্ডিয়া এশিয়া কাপ ২০২৩-এ অংশ নেবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি সেপ্টেম্বর ২০২২ থেকে চোটের কারণে তাদের পেসার জসপ্রিত বুমরাহ-কে পায়নি কিন্তু এশিয়া কাপের আগে তিনি দলে ফিরতে পারেন বলে খবর। শুধু তিনিই নন, ব্যাটসম্যান কেএল রাহুল, যিনি আইপিএল ২০২৩-এ খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন, তারও এশিয়া কাপে খেলার সম্ভাবনা রয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী সব চললে বুমরাহ এবং রাহুল সেপ্টেম্বরে এশিয়া কাপের জন্য দলে জায়গা করে নিতে পারেন। এটাও বলা হয়েছে যে ব্যাটার শ্রেয়াস আইয়ার, যিনি তাঁর পিঠের চোট থেকে সেরে উঠছেন। যদিও তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। সে কারণে নির্বাচকরা কভার হিসাবে সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদবকে নজরে রেখেছেন।

এর আগে জানা গিয়েছিল বুমরাহ, যিনি শেষবার ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২২-এর সেপ্টেম্বরে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে খেলেছিলেন, সম্প্রতি তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) নেটে একদিনে সাত ওভার বল করেছিলেন।

সূত্রের খবর, “এই ধরনের চোটের জন্য, কোনও টাইমলাইন সেট করা বুদ্ধিমানের কাজ নয় কারণ ক্রমাগত পর্যবেক্ষণ প্রয়োজন। তবে এটা বলা যেতে পারে যে বুমরাহ দ্রুত সেরে উঠছেন এবং এনসিএ নেটে তিনি সাত ওভার বল করেছেন। এটি তার শারীরিক পরিস্থিতির উন্নতির পরিচয়। প্রাথমিকভাবে হালকা ওয়ার্কআউট এবং বোলিং সেশন চলছে। তিনি পরের মাসে কয়েকটি অনুশীলন ম্যাচ (এনসিএ-তে) খেলবেন, এবং তারপরে তার ফিটনেসের মূল্যায়ন করা হবে।’’

টিম ইন্ডিয়ার প্রাক্তন কন্ডিশনিং কোচ রামজি শ্রীনিবাসন অবশ্য বুমরাহর বিষয়ে তাড়াহুড়ো করার পক্ষে নন। তিনি বলেন, “তাকে নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয়। এনসিএ-তে অনুশীলন ম্যাচ খেলা একটি ভাল পদক্ষেপ কারণ সেটা তাঁর খেলার পরিস্থিতিকে বোঝাতে সাহায্য করবে। তবে তাকে সামনে আনার আগে কিছু ঘরোয়া ম্যাচে খেলতে দেওয়া উচিত,” রামজি পিটিআইকে বলেছেন।

কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার, যারা এনসিএ-তে সুস্থ হয়ে উঠেছেন, তারাও প্রত্যাশিতভাবে দ্রুত সুস্থ হয়ে উঠছে‌ন। যদিও তাঁদের প্রত্যাবর্তনের জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। লন্ডনে রাহুলের ঊরুর অস্ত্রোপচার হয়েছিল যখন শ্রেয়াসও লন্ডনে তাঁর পিঠের সমস্যার চিকিৎসা করিয়েছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *