অলস্পোর্ট ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা। বয়স হয়েছিল ৬২ বছর। বাংলার হয়ে ২৫টি প্রথম শ্রেণির ও ১১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। সিএবির ভিশন ২০২৮ প্রকল্পের অন্যতম কোচ ছিলেন তিনি। জানা গিয়েছে, আজ সকালে তিনি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসার তেমন সুযোগ পাওয়া যায় না।
তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন প্রতিযোগিতায় ১২ বছর ধরে বাংলা দলের হয়ে অনেক স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৯৮৬-৮৭ মরসুমে। তিনটি শতরান-সহ প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১২৬৩ রান রয়েছে, সর্বাধিক স্কোর ১৬২। প্রথম শ্রেণির ক্রিকেটে ডানহাতি অফ-ব্রেক বোলার অজয়ের ঝুলিতে রয়েছে ৪৬টি উইকেট। সেরা বোলিং ৫৬ রানে ৬ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেন ১৯৯৭-৯৮ মরসুমে।
লিস্ট ‘এ’-তে অভিষেক ১৯৯১-৯২ মরসুমে। এই ফর্ম্যাটে শেষ খেলেছে ১৯৯৬-৯৭ মরসুমে। ১১টি ম্যাচে তিনি ৩৪৩ রান করার পাশাপাশি ৭ উইকেটও নিয়েছিলেন। খেলা ছাড়ার পর যোগ দেন কোচিংয়ে। সিএবির ভিশন ২০২৮ ক্যাম্পে তাঁর কোচিংয়ে সমৃদ্ধ হয়েছেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। অজয় ভার্মার আকস্মিক গভীর শোকাহত বাংলার ক্রিকেটমহল।
ছবির ও তথ্য: সিএবি
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
