Cart Total Items (0)

Cart

All Sports
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা মঙ্গলবার জানান যে রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচের জন্য বেছে তাঁর কাছে মাত্র ১৩ জন খেলোয়াড় রয়েছেন। দলের বঅনেকেই ভাইরাল ফিভারে আক্রান্ত। বিশ্রাম দেওয়া হয়েছে শুভমান গিলকে। ফাস্ট বোলার শার্দুল ঠাকুর, মহম্মদ শামি এবং অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও টিম ম্যানেজমেন্টের এই নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই কারণ ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ পকেটে পুড়েছে ভারত। তবে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জন্য সমস্ত খেলোয়াড়দের সময়মতো ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াটাই লক্ষ্য।

“আমাদের দলের অনেকই অসুস্থ এবং খেলবেন না, অনেকের ব্যক্তিগত সমস্যা রয়েছে তাই তারা বাড়ি চলে গিয়েছে এবং কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। আমাদের হাতে এই মুহূর্তে ১৩ জন প্লেয়ার রয়েছে,’ ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে বলেন রোহিত।

“অবশ্যই, গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে, শামি, হার্দিক এবং শার্দুল সবাই বাড়িতে চলে গিয়েছে… আবার ব্যক্তিগত কারণে নেই কেউ কেউ। অক্ষর আগে থেকেই এই খেলার জন্য উপলব্ধ ছিল না,” রোহিত বলেন।

“দলের মধ্যেও অনেকের ভাইরাল সমস্যা রয়েছে। সুতরাং, এই সময়ে দলে অনেক অনিশ্চয়তা রয়েছে যা আমরা কিছু করতে পারব না, “তিনি যোগ করেন।

অক্ষর প্যাটেল এশিয়া কাপের সময় বাঁ কোয়াড্রিসেপে চোটের কারণে এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন। “আগামী কয়েক সপ্তাহের দিকে তাকিয়ে খেলোয়াড়দের এবং তাদের সুস্থতার দিকে নজর দেওয়া আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং, এই মুহূর্তে তাদের বাড়িতে থাকা ঠিক- কারণ আমরা চাই যে বিশ্বকাপের সময় সবাই সতেজ থাকুক এবং আশা করি তারা নতুন করে ফিরে আসবে,” তিনি বলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *