শুবমান গিল
অলস্পোর্ট ডেস্ক: ভারতের তারকা ব্যাটার শুভমান গিল এখনও বিশ্বকাপের খাতা খুলতে পারেননি। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন বিশ্বকাপ শুরুর কযেকদিন আগেই। মনে করা হয়েছিল প্রথম ম্যাচে না খেলতে পারলেও দ্বিতীয় ম্যাচে তাঁকে দেখা যাবে দেশের জার্সিতে। কিন্তু তেমনটাও হচ্ছে না। তিনি আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর দ্বিতীয় ম্যাচেও খেলতে পাারবেন না। বিসিসিআই-এর তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হওয়ার কারণে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে ভারতের উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে, ঈশান কিষানকে দেখা যায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধ দলের হয়ে ওপেন করতে। তবে তাঁর ব্যাটে সাফল্য আসেনি। সেখানে দারুণ ফর্মে ছিলেন শুভমান গিল। প্রাথমিকভাবে চাপে পড়ে গেলেও পরে তা সামলে নেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
এদিন এক রিলিজে, বিসিসিআই বলেছে, “টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান শুভমান গিল ৯ অক্টোবর ২০২৩-এ দলের সঙ্গে দিল্লিতে যাবেন না। ওপেনার ব্যাটসম্যান যিনি চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ দলের প্রথম ম্যাচটি খেলতে পারেননি। ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে দলের পরবর্তী ম্যাচটিও খেলতে পারছেন না। তিনি চেন্নাইয়ে থাকবেন এবং মেডিকেল দলের তত্ত্বাবধানে থাকবেন।”
অস্ট্রেলয়া ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, ‘’প্রত্যেক বড় টুর্নামেন্ট শুরুর আগের মতোই দলের মেজাজ বেশ ভাল। আমরা এই টুর্নামেন্টে সত্যিই ভাল প্রস্তুতি নিয়ে এসেছি, তাই দক্ষতার দিক থেকে আরা দল নিয় যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা খেলার অপেক্ষায় রয়েছি। সবাই ফিট। ১০০ শতাংশ নয়, কারণ শুভমান অসুস্থ। কিন্তু, চোট নিয়ে কোনও উদ্বেগ নেই। গিল সুস্থ বোধ করছেন না। আমরা প্রতিদিন তাকে পর্যবেক্ষণ করছি। আমরা তাকে সুস্থ হওয়ার প্রতিটি সুযোগ দেব এবং দেখতে চাই সে কেমন বোধ করে। তাই, তাঁর খেলার সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখনও উড়িয়ে দেননি।”
গিলের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন ইশান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের খাতাও খুলতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। তিনি আফগানিস্তানের বিপক্ষে ভাগ্য পরিবর্তন করতে আগ্রহী হবেন।
গিল একান্তই বিশ্বকাপ থেকে ছিটকে গেলে, শ্রেয়াস আইয়ার ভারতের হয়ে দ্বিতীয় বিশ্বকাপ খেলার জন্য মিডল অর্ডারে জায়গা করে নিতে পারেন। অস্ট্রেলিয়ার বিপক্ষেও শূন্য রানে আউট হন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
