মার্কাস স্টোইনিস
অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ দক্ষিণ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচে হতাশাজনকভাবে হেরে যায় অজিরা। কিন্তু অস্ট্রেলিয়ান শিবির মোটেই সন্তুষ্ট নয় তৃতীয় আম্পায়ারের মার্কাস স্টোইনিসকে আউট করানোর সিদ্ধান্তে। যিনি ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলছিলেন কিন্তু দক্ষিণ আফ্রিকার রাবাডার বলে আউট হয়ে যান। মার্নাস লাবুশ্যেন এবং কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড জানিয়েছেন যে তারা আইসিসির কাছে এই বিষয়ে স্পষ্টতা চাইবেন।
দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার পর ১৮তম ওভারে কাগিসো রাবাডার বলে স্টোইনিসকে আউট বলে ঘোষণা করা হয়। আল্ট্রা এডজ পদ্ধতিতে দেখানো হয়, বলটি স্টোইনিসের নীচের হাতে স্পর্শ করেছিল। কিন্তু যে বিষয়টি বিভ্রান্তির সৃষ্টি করে তা হল যে, স্টোইনিসের উপরের হাতটি ব্যাটে ছিল না এবং উপরের ও নীচের হাতটি উভয়ই ব্যাটের সঙ্গে সংযুক্ত ছিল কিনা তা নিয়ে বিতর্ক ছিল।
ম্যাচ শেষে ম্যাকডোনাল্ড বলেন, ‘‘এই মুহুর্তে আপনাকে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমি নিশ্চিত যে এই বিষয়ে আইসিসির কাছ থেকে কিছু ব্যাখ্যা নিশ্চয় আসবে।’’
অপর প্রান্তে সেইসময়ে স্টোইনিসের সঙ্গে ব্যাট করা লাবুশ্যেন দাবি করেছেন, অস্ট্রেলিয় দল শীর্ষ সংস্থার কাছে ব্যাখ্যা চাইবে। লাবুশ্যেন বলেন, ‘‘আমরা এই বিষয়ে স্পষ্ট কোনও বক্তব্য চাইব। কারণ এটা বিশ্বকাপ।’’
তিনি ঘটনাটির বিবরণ দিয়ে বলেন, ‘‘আম্পায়াররা আসলেই কী দেখেননি? আমরা যা দেখেছি তারাও সেটাই দেখেছে। আমি অপর প্রান্তে দাঁড়িয়ে যা দেখেছি তা হল, বল গ্লাভসে লেগেছিল এবং সেটার সঙ্গে ব্যাটের কোনও যোগাযোগ ছিলনা।’’
লাবুশ্যেন অভিযোগ আনেন, ক্যামেরায় একটিমাত্র দিক দেখানো হয়েছে। সোজাসুজি সামনে থেকে। পাশ থেকে দেখলে হয়তো অন্য কিছু দেখা যেতে পারত। লাবুশ্যেন বলেন, “আম্পায়ারেরা জানেন না কারণ, পাশ থেকে দেখা হয়নি। স্টোইনিস এবং আমি সেটাই জিজ্ঞেস করছিলাম আম্পায়ারদের। সামনে থেকে দেখেই সিদ্ধান্ত নেওয়া হল কেন। ক্লোজ-আপ কিনবা জুম থেকে অন্তত আমাদের কিছু দেখানো হয়নি। আর যা দেখানো হয়েছিল সেখানেও গ্লাভস এবং ব্যাটের মধ্যে যথেষ্ট ফাঁক ছিল।’’
কিন্তু আমরা বাধ্য প্রযুক্তির কাছে মাথা নত করতে। তাদের বড় স্কীনের, পরিষ্কার পিক্সেলের ছবি বেশি জানবে আমাদের থেকে,’’ ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন লাবুশ্যেন।
অস্ট্রেলিয়ার প্রধান কোচ ম্যাকডোনাল্ডেরও একই কথা। তিনি বলেন, ‘‘প্রযুক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। সম্ভাবনা ছিল আউট না হওয়ার কিন্তু প্রযুক্তি বলেছে স্টাম্পে আউট। স্মিথ এবং স্টোইনিস, তাঁরা উভয়ই ভাল খেলোয়াড় এবং তাদের সুযোগ দেওয়া হলে ম্যাচটিকে তাঁরা আরও এগিয়ে নিয়ে যেতে পারত।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
