Cart Total Items (0)

Cart

All Sports
রোহিত শর্মা

অলস্পোর্ট ডেস্ক: শনিবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ভারত-পাক ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে আরও একটি বড় মাইলফলক যোগ করলেন। তিনি ওডিআই ফর্ম্যাটে সর্বোচ্চ ৩০০টি ছক্কা মেরে প্রথম ভারতীয় এবং বিশ্বের তৃতীয় ব্যাটার হিসাবে নজির গড়েছেন। এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত তাঁর এই অসাধারণ মাইলফলক স্পর্শ করেন। সামগ্রিকভাবে, তিনি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল এবং পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদির পরেই এই রেকর্ডে অবস্থান করছেন। ভারতের হয়ে এমএস ধোনি ২২৯টি ছক্কার রেকর্ড নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

ওডিআইতে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড ব্যাটাররা-

শাহিদ আফ্রিদি (পাকিস্তান): ৩৫১টি।

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ): ৩৩১টি।

রোহিত শর্মা (ভারত): ৩০০টি।

রোহিতের এই মাইলফলক ছুঁতে লাগত আর ৩টি মাত্র ছয়। এদিন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৩টির জায়গায়, ৬টি ছয় মারেন রোহিত। যেমনভাবে ম্যাচ জিতে নিয়েছেন হিটম্যান, ঠিক তেমনই রেকর্ডেও দাপট ছেড়ে গিয়েছেন তিনি। ছক্কা মারার তালিকায় তৃতীয় স্থানে থাকলেও অনেক কম ইনিংসেই এই রেকর্ড গড়েছেন রোহিত। ৩৫১টি ছয় মারতে ৩৬৯টি ইনিংস খেলেছেন আফ্রিদি। ক্রিস গেইল ২৯৪টি ইনিংসে ৩৩১টি ছক্কার রেকর্ড রেখেছেন। সেখানে দাঁড়িয়ে ভারতীয় অধিনায়ক রোহিতের ৩০০টি ছক্কা মারতে লেগেছে মাত্র ২৪৬টি ইনিংস। যেভাবে হিটম্যান এগোচ্ছেন তাতে আশা করা হচ্ছে, এই রেকর্ডের শীর্ষে পৌঁছাতে বেশি সময় লাগবে না তাঁর। কারণ বাকি দু’জন ক্রিকেটার এখন অবসরপ্রাপ্ত, ফলে বড় সুযোগ আছে রোহিতের আরও একটি নতুন মাইলফলক ছুঁয়ে ফেলার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *