এশিয়ান গেমস ২০২৩-এ এখনো পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে মোট ১৪টি পদক। আগেই নেহা ঠাকুর মহিলাদের ডিঙ্গিতে সোনা জিতেছেন এবং এবাদ আলি ব্রোঞ্জ জিতেছেন উইন্ডসার্ফারে।
মঙ্গলবার এশিয়ান গেমস ২০২৩-এর টেনিস কোয়ার্টার ফাইনালে চলে গেল অঙ্কিতা রায়না। কিন্তু পুরুষ একক প্রতিযোগিতায় সফর শেষ করলেন রামকুমার রামানাথান এবং রুতুজা ভোশলে।
এশিয়ান গেমস ২০২৩ হাংঝৌতে মোট ১৩টি পদক জিতেছে ভারত। যার মধ্যে দু’টো সোনা, চারটি রুপো এবং সাতটি ব্রোঞ্জ। জেনে নেওয়া যাক পদক জয়ীদের নাম এবং বিস্তারিত।
ভারতীয় মহিলা দলের সহ অধিনায়ক মান্ধানার ভক্ত শুধু ভারতেই নেই রয়েছে চিনেও। ‘মান্ধানা দ্য গডেস’ লেখা প্ল্যাকার্ড নিয়ে তিনি ভারতীয় দলতে সমর্থন করতে এসেছিলেন।
মঙ্গলবার এশিয়ান গেমস ২০২৩-এর দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ভারতীয় পুরুষ হকি দল। এবং তাতে টানা দ্বিতীয় জয় তুলে নিল সিঙ্গাপুরকে ১৬-১ গোলে উড়িয়ে।
তিতাস সাধু এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে একা হাতে শ্রীলঙ্কাকে দমন করেছেন এবং দলকে জিতিয়ে দিয়েছেন স্বর্ণপদক। এদিন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর তৃতীয় ওভারে বাংলার মেয়ের হাতে বল তুলে দেন। প্রথম বলেই শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙেন তিতাস।
সোমবার এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শীর্ষ বাছাই রোহন বোপন্না এবং ইউকি ভামব্রি জুটি। উজবেকিস্তানের নিম্ন র্যাঙ্কের সের্গেই ফোমিন এবং খুমায়ুন সুলতানভের কাছে বোপন্নাদের এই হার খুবই অপ্রত্যাশিত। ম্যাচের শেষভাগে ভামব্রি তাঁর সার্ভ এবং স্ট্রোকের জন্য চুড়ান্ত লড়াই চালিয়ে...
রবিবার এশিয়ান গেমস ২০২৩ দাবায় হতাশ করলেন ভিদিত গুজরাঠি। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে ভারতীয় এই গ্র্যান্ডমাস্টার হতাশাজনকভাবে পরাজিত হন কাজাখস্তানের নোগারবেকের কাছে।
ঐতিহাসিক জয় ভারতের মহিলা ক্রিকেট দলের। এশিয়ান গেমস ২০২৩-এ শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জয় হরমনপ্রীতদের। এদিন শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে দেয় ভারত।
এখনও পর্যন্ত ভারতের তিনটি এশিয়ান গেমস ২০২৩-এ ভারত অধিনায়ক সুনীল ছেত্রী প্রতিটা ম্যাচই খেলেছেন। দলের তিনটি গোলের মধ্যে তিনি দুটো গোল করে ভারতকে রাউন্ড অফ ১৬-এ নিয়ে গেছেন।
