Cart Total Items (0)

Cart

All Sports India
লড়াইটা প্রথম তিনে থাকা একটি দলের সঙ্গে শেষ তিনে থাকা একটি দলের। তাই অনেকে মহমেডান এসসি ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচকে ‘ডেভিড বনাম গোলিয়াথ’-এর লড়াই বলতে পারেন।
শনিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে জয় তাদের লিগ টেবলের শীর্ষে তুলে দিয়েছে। ফলে এখন থেকে মোহনবাগান সুপার জায়ান্টের চলার পথ আরও কঠিন হয়ে গেল বলে মনে করেন তাদের স্প্যানিশ কোচ হোসে মোলিনা।
ছুটি কাটিয়ে ফিরে শুরুটা ভালই করে দিল মোহনবাগান। ঘরের মাঠে হেডকোচহীন জামশেদপুরের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের দখল নিজেদের কাছেই রাখলেন মোহনবাগান প্লেয়াররা।
পুরো দল ছুটি কাটালেও লিস্টন, মনবীরদের কিন্তু সেই সময়টা কেটেছে ভারতীয় দলের শিবিরে। ফিফা ফ্রেন্ডলিতে মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে ছিলেন মোহনবাগানের একাধিক প্লেয়ার।
ছুটি কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজে পুরো মোহনবাগান টিম।ন অনুশীলনও করছে বেশ কয়েকদিন ধরেই। সাধারণত অনুশীলন ১৫ মিনিটের বেশি দেখতে দেওয়া হয় না।
শনিবার যুবভারতী স্টেডিয়ামে লড়াই লিগ টেবলের দু’য়ের বিরুদ্ধে সাতের। তবুও আত্মবিশ্বাসী এক ধাক্কায় অনেকটা পিছিয়ে পড়া জামশেদপুর এফসি।
বার্সেলোনার তরফে বুধবার জানানো হয়েছে যে, তাদের আইকনিক স্টেডিয়ামের আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ চলছে বলে ক্যাম্প ন্যুতে তাদের ফিরতে অন্তত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কল্যাণীতে সন্তোষ ট্রফির যোগ্যতা নির্ণায়ক পর্বের শুরুটা ভালই করেছিল বাংলা। দুই ম্যাচে ক্লিনশিট রাখতেও সমর্থ হয়েছিল। এক কথায় গোলের বন্যা বয়ে গিয়েছিল দুই ম্যাচে।
রাফায়েল নাদাল অবসর নিলেন, টেনিস বিশ্বের পাশাপাশি সেই খবর নাড়িয়ে দিয়েছে পুরো খেলার দুনিয়াকে। তাই তাঁকে শুভেচ্ছা জানাতে পিছপা হচ্ছেন না কেউই।
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান বুধবার জানিয়েছেন যে কিংবদন্তি খেলোয়াড় লিওনেল মেসি-সহ আর্জেন্টিনা ফুটবল দল আগামী বছর একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে সে রাজ্যে যাবে।