অলস্পোর্ট ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরে ঈশান কিষান ব্যাটিং এবং উইকেট কিপিং দু’টোতেই নজর কেড়েছেন। এই সফরের সবক’টি ওডিআই ম্যচেই তিনি অর্ধশত রান করেছেন। তৃতীয় ম্যাচে অর্ধশতরানের সঙ্গে তিনি ভারতের লেজেন্ড ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেম। এমএস ধোনি থেকে দিলীপ ভেঙ্গসরকার, মহম্মদ আজাহারউদ্দিন রয়েছেন এই তালিকায়। তিনটি ম্যাচের প্রতিটিতে অর্ধশত রানের সঙ্গে অসাধারণ ফিল্ডিং করে মন কেড়ে নিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার।
গ্লাভস হাতে ঈশান যখন উইকেটের পিছনে স্টাম্পিং করে রান আউটের জন্য আপিল করেন তখন ধারাভাষ্যকার ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার সঙ্গে তাঁর কথোপকথন হয়। তিনি বলেন, ‘‘এরকম খুব কমই দেখা যায় যেভাবে তুমি স্টাম্পে বল দিয়ে রান আউটের জন্য আপিল করলে। আমি এখনও মাটিতেই পা দেখছি। তুমি রাঁচি থেকে এলেও তোমার নাম ধোনি নয়।’’
এই কথার উত্তরে স্টাম্পের মাইক থেকে ঈশান বলেন, ‘‘তাহলে ঠিক আছে।’’ তাঁর এই উত্তরে আকাশ চোপরা বলেন, ‘‘ঈশান তুমি খুব সুন্দর কথা বলো। তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি।’’
তাঁদের এই সুন্দর কথোপকথনের ভিডিও আকাশ চোপড়া নিজে শেয়ার করেছেন।
পরপর তিন ম্যাচে অর্ধশত রান করলেও তেমন বড় রান দেশের হয়ে করতে পারেননি ঈশান। তাই নিজের পারফর্ম্যান্সে মোটেই সন্তুষ্ট নন। তিনি বলেছেন, ‘‘আমি আমার ফিনিশিং নিয়ে মোটেই সন্তুষ্ট নই। আমি যখন ম্যাচে সেট হয়ে গিয়েছিলাম তখন আমার আরও ভাল রান করা উচিত ছিল। আমার সিনিয়ররা বলেছিলেন আমাকে ক্রিজে টিকে থাকতে এবং বড় রান তুলতে। কিন্তু তা আমি পারিনি। পরের ম্যাচে আমাকে চেষ্টা করতেই হবে বড় রান করার। মিডল অর্ডারে নিজেকে সেট করে নিয়ে পরের ম্যাচে বড় রান করতেই হবে। এরকম ম্যাচে সেট হয়ে থাকা খুবই জরুরি। শেষ ম্যাচের সবকিছু ভুলে গিয়ে আবার শূন্য থেকে শুরু করাই ভাল।’’
তাঁর সতীর্থ শুভমন গিলের প্রশংসায় তিনি পঞ্চমুখ। তিনি বলেন, ‘‘শুভমন অসাধারণ একজন ক্রিকেটার। আমি দেখেছি ও কী সুন্দর করে প্রতিটা বল খেলছিল। ওর এই অসাধারণ শটগুলো আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছিল।’’
তিনি আরও বলেন, ‘‘এইরকম পরিস্থিতিতে সবসময় ম্যাচ জেতা উচিত। এর সঙ্গে এই ম্যাচগুলো থেকে আমাদের অনেক কিছু শেখারও আছে। আমরা তাড়াতাড়ি সবকটা উইকেট ফেলার চেষ্টা করেছিলাম। এবং দেখছিলাম কোনও বল যাতে নষ্ট না হয়। আমরা সবাই খুবই পজিটিভ ছিলাম।’’
তিনি এর সঙ্গে জোগ করেন, ‘‘আমি অল্প কয়েকটা টুর্নামেন্টই এখানে খেলেছি। আমি জানি এখনে উইকেট কীভাবে খেলে। এই মুহূর্তে আমি টি২০ বিশ্বকাপের কথা ভাবছি না। পরের টুর্নামেন্টে আমি ফোকাস থাকতে চাই। একটা টুর্নামেন্ট একজনের জীবন পরিবর্তন করে দিতে পারে। তাই এখন শুধুমাত্র পরের টুর্নামেন্টের কথাই ভাবতে চাই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
