Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার প্রবীর মজুমদার । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ২৮ ডিসেম্বর ভোর সাড়ে তিনটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তিনি তাঁর সল্টলেকের বাড়িতেই ছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা ময়দান থেকে ভারতীয় ফুটবলমহল। তিনি রেখে গেলেন তাঁর একমাত্র পুত্র, পুত্রবধূ ও নাতনিকে।

তিনি ছিলেন লাল-হলুদের স্বর্ণযুগের অন্যতম তারকা। সেই সময়ের বিখ্যাত লেফটব্যাকের তালিকায় নেওয়া হত তাঁর নাম। ১৯৭২ ও ১৯৭৩-এ তিনি খেলেছিলেন লাল-হলুদ জার্সি গায়ে। সেই সময়ের ইস্টবেঙ্গলকে নিয়ে আজো আলোচনা হয়। ত্রিমুকূট জয়ের বছর ছিল সেটা। কলকাতা লিগ, আইএফএ শিল্ড, বরদোলুই কাপ, ডুরান্ড কাপেও চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। সেটা ১৯৭২। ১৯৭৩-এ কলকাতা লিগ, আইএফএ শিল্ড, রোভার্স কাপ, ডিসিএম চ্যাম্পিয়ন হয়। ১৯৮১-তে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের কোচ হিসেবেও যোগ দেন।

অনেকদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তার আগে পর্যন্ত তিনি নিয়মিত ময়দানের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁকে শ্রদ্ধা জানাতে এদিন ইস্টবেঙ্গল ক্লাবে পতাকা অর্ধনমিত রাখা হয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *