Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: চম্পাহাটির ছেলে মোহনবাগানের তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস, তারই এলাকায় আরও প্রতিভার খোঁজে এবার আধুনিক ফুটবল অ্যাকাডেমি। আধুনিক ফুটবলের অঙ্গীকার নিয়ে জায়ান্ট ইউনাইটেড ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন হয়ে গেল। দেবরাজ চট্টোপাধ্যায় ময়দানের পরিচিত মুখ। খিদিরপুর, বিএসএস ক্লাবে কোচিং করিয়েছেন কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে। মহামেডান স্পোর্টিং ক্লাবের ইউথ ডেভলপমেন্ট সামলেছেন এখন রয়েছেন ইউনাইটেড স্পোর্টসের ডেভলপমেন্ট লিগের দলের দায়িত্বে। তিনিই এই কর্মকাণ্ডের মূল হোতা। উত্তর চম্পাহাটি তরুণ সংঘের সহায়তায় চম্পাহাটি রেল মাঠে শুরু হল এই ফুটবল অ্যাকাডেমি। জাতীয় দলে বাঙালি ফুটবলারের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমছে, সেকারণে অতীতের চার বিখ্যাত বাঙালি ফুটবলার যাঁরা তিন প্রধানে দাঁপিয়ে খেলেছেন, খেলেছেন মহার্ঘ্য জাতীয় দলে সেই চার ফুটবলার অমিত ভদ্র, বাসুদেব মন্ডল, দীপেন্দু বিশ্বাস, অনিত ঘোষের হাত ধরে উদ্বোধন হল, বাংলার ভবিষ্যত গড়ার স্বপ্ন!

অমিত ভদ্র বলেন, “মোহনবাগানের ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস এই এলাকার ছেলে ভবিষ্যতে এমন আরও ফুটবলার আসুক এই মাটি থেকে। “

বাসুদেব মন্ডল বলেন, ” আমি দেবরাজকে চিনি অন্য পাঁচটা অ্যাকাডেমির থেকে এই অ্যাকাডেমি আলাদা কারণ দেবরাজ ছেলেদের তৈরি করতে জানে। “

দীপেন্দু বিশ্বাস বলেন, ” জায়ান্ট ইউনাইটেড ফুটবল অ্যাকাডেমির ছেলেদের জন্যে মহামেডানের বয়স ভিত্তিক দলের দরজা খোলা, যোগ্যতার ভিত্তিতে সবাই সুযোগ পাবে।”

অনিত ঘোষ বলেন ” এই অ্যাকাডেমি সফল হবে কারণ দেবরাজ আছে। অ্যাকাডেমি এগিয়ে যাক, অনেক ফুটবলার উঠে আসুক। “

প্রধান প্রশিক্ষক দেবরাজ চট্টোপাধ্যায় বলেন, “আধুনিক ফুটবলের অঙ্গীকার থাকল, ভবিষ্যত প্রজন্মের জন্যে। ” এই অনুষ্ঠানে অ্যাকাডেমির নতুন জার্সিরও উদ্বোধন হল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *