Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: মাঝে মাত্র আর একটা দিন। তার পরই নতুন বছরের প্রথম ডার্বি খেলতে নেমে পড়বে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তার আগে কেমনভাবে কাটল দুই দলের সময়। ম্যাচের একদিন আগে দুই দলই ডুব দেবে ডার্বি লড়াইয়ে। তার আগের সকালটা দলের একঝাঁক খুদে ফুটবলারদের সঙ্গে কাটাল ইস্টবেঙ্গলের কোচিং টিম। ছিলেন স্বয়ং কার্লেস কুয়াদ্রাতও। অনূর্ধ্ব-১৭ ইয়ুথ লিগে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে ভুবনেশ্বরে রয়েছে। অন্যদিকে সুপার কাপ খেলতে সেখানেই রয়েছে ইস্টবেঙ্গলের সিনিয়র দল। ম্যাচের আগে জুনিয়রদের আত্মবিশ্বাস বাড়াতে পাশে ছিলেন তাঁরা।

এদিন ম্যাচ দেখতেও ক্যাপিটাল ফুটবল এরিনায় হাজির হয়েছিলেন, কার্লেস কুয়াদ্রাত, বিনো জর্জ, দিমাস দেলগাদোরা। ম্যাচের পরে ফুটবলারদের সঙ্গে দেখা করেন তাঁরা। প্রত্যেকের সঙ্গে হাত মেলান কুয়াদ্রাত। দলের ছোটদের জয়ে উচ্ছ্বসিত দেখাচ্ছিল কুয়াদ্রাতকে। এই উচ্ছ্বাস তিনি ধরে রাখতে চাইবেন সুপার কাপে তাঁর দলের জন্যও। যদিও তাঁর সঙ্গে তাঁর দলও ফুরফুরে মেজাজে রয়েছে। ড্রেসিংরুমের পরিবেশ দারুণ এই মুহূর্ত। সেটাকে কাজে লাগিয়ে ডার্বি জিততে চাইবেন কুয়াদ্রাত। এই মরসুমে দুটো ডার্বি খেলা হয়েছে, একটি ইস্টবেঙ্গল জিতেছে, অন্যটি মোহনবাগান।

এদিকে ডার্বির আগেই ভারতে চলে এসেছেন মোহনবাগানের নতুন হেড কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। সোমবারই কলকাতায় নামেন তিনি। আর মঙ্গলবারই উড়ে গিয়েছেন ভুবনেশ্বরে। যোগ দিয়েছেন দলের সঙ্গে। হুয়ান ফেরান্দো যাওয়ার পর থেকে এই মোহনবাগান দলের দায়িত্ব সামলাচ্ছিলেন সহকারি কোচ ক্লিফোর্ড মিরান্ডা। এবার হাবাস চলে এসেছেন দায়িত্ব নিতে। হয়তো ডার্বিতে বেঞ্চে নাও থাকতে পারেন হাবাস তবে তার আগে মঙ্গলবার দল নিয়ে অনুশীলনে নেমে পড়লেন তিনি।

সেই চেনা হাবাসকে আবার ফিরে পেল মোহনবাগান। এর আগে এটিকে মোহনবাগান তাঁর হাত ধরে সাফল্য পেয়েছে। প্রথম বছরই আইএসএল জিতেছিলেন তিনি। এবার কিছুটা ব্যাকফুটে দল। যদিও মরসুমের শুরুটা সাফল্যের সঙ্গেই হয়েছিল। এই হুয়ান ফেরান্দোর কোচিংয়েই গত মরসুমের আইএসএল জিতেছিল মোহনবাগান। তবে শেষ তিনটি ম্যাচ পর পর হেরে বিদায় নিতে হয়েছে কোচকে। তবে সহকারি কোচের অধিনেই সুপার কাপের দুই ম্যাচে জয় তুলে নিয়েছে মোহনবাগান। এবার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *