Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ইরাককে ১৪-‌০ ও সিরিয়াকে ২-‌০ গোলে হারিয়েছিল ভারতীয় মহিলা অনূর্ধ্ব ১৭ ফুটবল দল। রবিবার মালয়েশিয়ার সেলাইয়াং স্টেডিয়ামে গ্রুপ ই-‌র শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৪-‌০ গোলে হারিয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে এএফসি অনূর্ধ্ব ১৭ মহিলা এশিয়া কাপ চীন ২০২৭য়ে অংশগ্রহণের যোগ্যতার্জন করেছে। তারাই প্রথম কোনও মহিলা দল যারা পরপর দু’‌বার এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার ছাড়পত্র আদায় করে ইতিহাস গড়েছে। ভারতের সিনিয়র মহিলা ফুটবল দলের রাশিয়ার কাছে ৮ গোলে হারার হতাশাজনক দিনে। ভারতীয় অনূর্ধ্ব ১৭ মহিলা দলের হয়ে গোল করে রিডিমা দেবী, প্রীতিকা বর্মন, অনুষ্কা কুমারী, নিধি।

সকাল থেকেই প্রবল বৃষ্টির কারণে মাঠ খুব স্লিপারি হয়ে পড়েছিল। ঘাসের নীচে জল থাকায় বল গড়াতে সমস্যা হচ্ছিল। তাই ফুটবলারদের পক্ষে বল পাস করতে বা আক্রমণ শানানোর কাজটা সহজ ছিল না। ঘরের দল মালয়েশিয়ার মেয়েদের উৎসাহ দিতে স্থানীয় সমর্থকরা বড় সংখ্যায় হাজির ছিলেন। কিন্তু তাঁদের আশা ভঙ্গ হয়ে ঘরের মেয়েদের হারে।

প্রথম ২৫ মিনিটের মধ্যেই ভারতের মেয়েরা গোল করে জয় নিশ্চিত করে ফেলতেন, মালয়েশিয়ার গোলকিপার সুবরি একাধিক সেভ না করত। ভারতের থান্ডামনি বাস্কে ও রিডিমা দেবী মাঝমাঠের দখল নিয়ে ওপরে বল সরবরাহের কাজটা চালিয়ে যান। সিল্কি দেবী ডানপ্রান্ত আর আলভা বাঁপ্রান্ত দিয়ে আক্রমণ শানিয়ে মালয়েশিয়া রক্ষণকে চাপে ফেলেন। নীরা চানুর হেড ক্রশপিসে লেগে ফেরে। কিন্তু ভারতের মেয়েদের এগিয়ে যাওয়া বেশিক্ষণ আটকে রাখতে পারেনি মালয়েশিয়ার। ২৯ মিনিটে সিল্কির পাস থেকে রিডিমা ডানপায়ের জোরালো শটে গোল করে ভারতকে এগিয়ে দেয়। অনুষ্কা কুমারীর পুশ গোলকিপারকে হার মানিয়ে গোলে ঢোকার মুখে গোললাইন থেকে ফেরান মালয়েশিয়ার নীনা বিন্তি।

ভারতীয় মহিলা অনূর্ধ্ব ১৭ দল দ্বিতীয় গোল পায় ৫১ মিনিটে। আলভা ও অনুষ্কার পা ঘুরে আসা বল গোলে পাঠান প্রীতিকা। ৫৬ মিনিটে প্রতিযোগিতায় নিজের অস্টম গোল করে ভারতকে ৩-‌০ এগিয়ে দেন অনুষ্কা কুমারী। ৮৭ মিনিটে নিধি বল ধরে গতি বাড়িয়ে মালয়েশিয়ার ৪জন ফুটবলারকে কাটিয়ে গোলকিপারকে পরাস্থ করে ভারতের ৪-‌০ গোলে জেতা নিশ্চিত করে। এটা নিধির দেশের জার্সিতে প্রথম গোল। জোয়াকিম আলেকডান্ডারসনের মেয়েদের এই জয়ে আক্রমণভাগের পাশাপাশি বড় ভূমিকা ছিল দুই সেন্টার ব্যাক জুলান নংমাইথেম ও আভস্তা বাসনেটের।

ম্যাচ শেষে বিজয়োৎসবে মাতে ভারতের মেয়েরা। তাদের অভিনন্দন জানান মালয়েশিয়ার ফুটবলপ্রেমীরাও।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...