Cart Total Items (0)

Cart

All Sports
আইএসএল ২০২৩-২৪

অলস্পোর্ট ডেস্ক: জল্পনা চলছিলই। হয়তো অ্যান্তোনিও লোপেজ হাবাসের জমানায় খেলা হবে না হুগো বুমৌসের। হাবাসের প্রথম ম্যাচেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কলকাতার দলে প্রত্যাবর্তনেই হাবাসের প্রথম ম্যাচ ছিল আইএসএল ২২৩-২৪-এর প্রথম ডার্বি। কিন্তু সেই ম্যাচের টিম লিস্ট দেখে তো সবাই অবাক। অবাক সমর্থকরাও, তাঁদের প্রিয় হুগো বুমৌসকে দলে না দেখতে পেয়ে। শুধু প্রথম দলে নয় সেদিন বেঞ্চেও রাখা হয়নি বুমৌসকে। ডার্বি শেষ পর্যন্ত ড্র হয়েছিল। তবে বুমৌসের বিদায় ছিল শুধু সময়ের অপেক্ষা। যেটা আইএসএল-এর দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে নিশ্চিত করেই নামলনন হাবাস।

এদিন সরকারিভাবে জানিয়ে দেওয়া হল এই মরসুমের জন্য হুগো বুমৌসের জায়গায় মোহনবাগান জার্সিতে খেলতে দেখা যাবে জনি কাউকোকে। চোটের জন্য মরসুমের শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। কিন্তু ফিট হয়ে তিনি কয়েকদিন আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। হাবাসের পছন্দের তালিকায়ও ছিলেন তিনি। কিন্তু বুমৌস সেই তালিকায় ছিলেন না। যে কারণেই চলে যেতে হল তাঁকে।

তবে তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি রয়েছে। তাই পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা অফিশিয়ালি জানানো হয়নি। শুধু এই মরসুমে তিনি আর সবুজ-মেরুন জার্সিতে খেলবেন না সেটা জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জনি কাউকোকে রিজার্ভ বেঞ্চে রেখেই দল সাজিয়ে ছিলেন হাবাস। জানা যাচ্ছে রবিবারই কলকাতা ছাড়বেন হুগো বুমৌস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *