Cart Total Items (0)

Cart

All Sports
হকি ইন্ডিয়া

অলস্পোর্ট ডেস্ক: সম্প্রতি হকি ইন্ডিয়া-র বিরুদ্ধে বড় অভিযোগ এনেছিলেন মহিলা সিনিয়র দলের কোচ শপম্যান। তিন বলেছিলেন, এই ভারতীয় হকিতে মহিলা ও পুরুষদের মধ্যে বিভাজন করা হয়। দু’রকমের ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ করার কয়েকদিনের মধ্যেই নিজের পদ থেকে সরে দাঁড়ানোরও সিদ্ধান্ত নেন শপম্যান। সেখানেও তিনি একই অভিযোগ করে যান। সেই খবর সংবাদ মাধ্যমেও উঠে আসে। তবে সঙ্গে সঙ্গে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি হকি ইন্ডিয়া । বুধবার এক পাতার বিবৃতিতে হকি ইন্ডিয়া তাদের বক্তব্য তুলে ধরেছে।

এই মুহূর্তে হকি ইন্ডিয়ার সভাপতির পদে রয়েছেন প্রাক্তন হকি তারকা ও অলিম্পিয়ান দিলীপ তির্কে। সচিবে পদে রয়েছেন ভোলা নাথ সিং। দু’জনেই হস্তাক্ষরেই এই বিবৃতি সামনে আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, হকি ইন্ডিয়া সব সময় হকির স্বার্থে কাজ করে এসেছে। এখনও সেই পথেই তাঁরা হকির উ‌ন্নতির জন্য কাজ করবে। পাশাপাশি এই খেলার প্রতিভাদের তুলে আনা, প্রতিযোগিতার আয়োজন করা, পেশাদারিত্বের সঙ্গে সব কাজ সম্পন্ন করা চালিয়ে যাবে। সঙ্গে দেখা সব জাতীয় দলের পারফর্মেন্সের দিকে পুরো নজর রাখা হবে যাতে তারা বিশ্বের দরবারে নিজেদের সেরাটা দিতে পারে।

সেই বার্তায় এও বলা হয়েছে, ‘‘আমরা ভারতীয় মহিলা দলকে আবার নতুন করে তৈরি করব, তাদের যথপোযুক্ত পরিকাঠামো, ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে যাতে তারা তাদের সেরাটা দিতে পারে। এছাড়া এবার যেহেতু অলিম্পিকের বছর সেকারণে ভারতীয় পুরুষ হকি দলকে সেই সব রকমের সমর্থন দেওয়া হবে যাতে তারা পোডিয়াম ফিনিশ করতে পারে।’’

শপম্যানের বক্তব্য নিয়ে সেখানে বলা হয়, ‘সম্প্রতি বিদায়ী এক অফিশিয়ালের বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে সংস্থার মধ্যে দলাদলি রয়েছে। যেটা সত্যি নয়। আমরা সংঘবদ্ধ রয়েছি, এক সঙ্গে কাজ করছি এবং সেটাই করছি যেটা খেলার জন্য সেরা। ফেডারেশন সব দলকে সমানভাবে দেখে। সুযোগ-সুবিধে, ট্রেনিং, এমনকি পুরস্কার মূল্যের ক্ষেত্রেও সবটাই পারফর্মেন্সের নিরিখে বিচার করা হয়।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *