Cart Total Items (0)

Cart

All Sports
জুনিয়র মহিলা হকি এশিয়া কাপ

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় জুনিয়র মহিলা হকি দল বৃহস্পতিবার তার শেষ পুল ম্যাচে চাইনিজ তাইপেকে ১১-০ গোলে হারিয়ে জুনিয়র মহিলা হকি এশিয়া কাপ সেমিফাইনালে পৌঁছে গেল। এই জয়ের সঙ্গে পুল এ-তে শীর্ষে নিজেদের জায়গা পাঁকা করে নিল ভারতের মেয়েরা। ভারত তিনটি ম্যাচ জিতে এবং একটি ড্র করে টুর্নামেন্টের গ্রুপ পর্বে অপরাজিত থেকে শেষ করল। ভারতের পক্ষে গোলদাতারা হলেন বৈষ্ণবী বিঠল ফালকে (১’), দীপিকা (৩’), আন্নু (১০’, ৫২’), রুতুজা দাদাসো পিসাল (১২’), নীলম (১৯’), মঞ্জু চোরসিয়া (৩৩’), সুনেলিতা টপ্পো (৪৩’, ৫৭’), দীপিকা সোরেং (৪৬’) এবং মুমতাজ খান (৫৫’)।

ভারত ম্যাচের শুরু থেকেই তাদের আধিপত্য প্রদর্শন করতে শুরু করে যার সামনে চাইনিজ তাইপে দাঁড়াতেই পারেনি। ভারতের মেয়েদের ধারাবাহিক আক্রমণ ছিন্নভিন্ন হয়ে যায় চাইনিজ তাইপের রক্ষণ। যার সুযোগ নিয়ে গোলের মালা পড়ায় ভারতের মেয়েরা।

ফিল্ড গোলের মাধ্যমে বৈষ্ণবী ভারতের হয়ে খাতা খোলেন। তারপরই দীপিকা পেনাল্টি কর্নার গোল করে ২-০তে এগিয়ে দেন দলকে। এছাড়াও, প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগে আন্নু এবং রুতুজা একটি করে গোল করে ভারতকে ৪-০ করতে সাহায্য করেন।

দ্বিতীয় কোয়ার্টারেও ভারতের ধার যেন আরও বেড়ে যায়। একই ধারাবাহিকতা বজায় রেখেই আক্রমণ করে চলেন ভারতের মেয়েরা। বল দখলের লড়াইয়েও ভারতের মেয়েদের একবারের জন্যও ছাঁপিয়ে যেতে পারেনি তাইপে।  এর পরই নীলম ভারতকে ৫-০-তে এগিয়ে দেন তাঁর একমাত্র গোলটি করে। ৫-০ গোলের ব্যবধান নিয়েই প্রথম অর্ধ শেষ করে ভারত।

ভারত তাদের আধিপত্য অব্যাহত রাখে দ্বিতীয়ার্ধেও। মঞ্জু এবং টপ্পো ফিল্ড গোল করে তৃতীয় কোয়ার্টার শেষ করেন ৭-০ গোলে এগিয়ে থেকে।

ভারতীয় দল চূড়ান্ত কোয়ার্টারে পৌঁছে গেলেও একবারের জন্যও খেলার গতি কমতে দেয়নি। শেষ অর্ধে দীপিকা সোরেং, আন্নু, মুমতাজ খান এবং টপ্পো প্রত্যেকে একটি করে গোল করে তাদের বিশাল ব্যবধানে ম্যাচ জেতা নিশ্চিত করেন।

শনিবার সেমিফাইনালে জাপান বা কাজাখস্তানের মুখোমুখি হবে ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *