ভারতীয় মহিলা সফটবল দল
অলস্পোর্ট ডেস্ক: সফটবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এসবিএআই) সোমবার ১৬ সদস্যের ভারতীয় মহিলা দল ঘোষণা করল যারা যা চিনের হ্যাংঝৌতে আসন্ন এশিয়ান গেমস-এ প্রথম খেলতে নামবে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মহাদেশীয় ইভেন্টে সফটবলের অভিষেক হতে চলেছে। এসবিএআই একজন স্ট্যান্ডবাই এবং তিনজন রিজার্ভ-সহ দল ঘোষণা করেছে। এই দল বেছে নেওয়ার জন্য দু’সপ্তাহ ধরে চলে ট্রায়াল। জুন-জুলাইয়ে দিল্লিতে দুই সপ্তাহের কোচিং ক্যাম্প-কাম-ট্রায়ালের পর এশিয়ান গেমসের জন্য দল বেছে নেয় টিম ম্যানেজমেন্ট। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা সফটবল দলের নিয়মিত অংশগ্রহণের কথা বিবেচনা করে সফটবল এশিয়া ভারতকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়েছে।
এসবিএআই একটি মিডিয়া রিলিজে জানায়, এই বছরের ফেব্রুয়ারিতে সফটবল এশিয়ার কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে ভারতকে এশিয়ান গেমসে পাঠানোর অনুমোদন দেয়। “এশিয়ান গেমসে ভারতীয় মহিলা সফটবল দলের অংশগ্রহণ আমাদের খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যতের জন্য খুব জরুরি এবং মহাদেশের সেরা দলগুলির বিরুদ্ধে তাদের দক্ষতা প্রমাণ করার সুযোগও বটে,” এসবিএআই সভাপতি নিতাল নারাং বলেছেন৷
“এছাড়াও, এই সুযোগ তরুণ ক্রীড়াবিদদের ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে, বিশেষ করে মেয়েদের, সফটবলকে পছন্দের খেলা হিসেবে এগিয়ে দেবে,” তিনি যোগ করেছেন৷ বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন মহারাষ্ট্র থেকে ভারতীয় দলে সব থেকে বেশি খেলোয়াড় (৫) রয়েছে।
কেরালা এবং পঞ্জাব থেকে যথাক্রমে তিনজন এবং দুইজন প্লেয়ার রয়েছেন যেখানে ছত্তিশগড়, ওড়িশা, হিমাচল প্রদেশ, দিল্লি, তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশের একজন করে খেলোয়াড় রয়েছেন। টোকিও অলিম্পিকে সফটবল ছিল এবং এটি ২০২৮ লস অ্যাঞ্জেলেস গেমসেও থাকবে।
“এশিয়ান গেমসে পারফর্ম করা আমাদের প্রথম ধাপ এবং এটি একটি বিশাল দায়িত্ব আমাদের জন্য কারণ আমরা ২০২৮-এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আগে একটি শক্তিশালী দল হয়ে উঠবে হবে৷ আমরা ২০২৮-এর অলিম্পিকে যোগ্যতা অর্জনের লক্ষ্যে হ্যাংঝৌকে একটি গুরুত্বর্পূণ প্ল্যাটফর্ম ধরেই এগচ্ছি,” নারাং যোগ করেছেন।
ভারতীয় সফটবল দল: ঐশ্বর্য রমেশ পুরী, ঐশ্বর্য সুনীল বোড়কে, মোনালি মানসিং নাটু, স্বপ্নালী সি ওয়েদনাদে, সাই অনিল যোশী, অঞ্জলি পল্লিক্কারা, স্টেফি সাজি, রিন্টা চেরিয়ান, মমতা গুগুলথ, গঙ্গা সোনা, মমতা মিনহাস, সন্দীপ কৌর, এন মানসিং কুমারী, প্রিয়াঙ্কা, সাঁইশবরিনী।
স্ট্যান্ডবাই: প্রিয়াঙ্কা।
সংরক্ষিত: মনীষা কুমারী, প্রীতি ভার্মা, চিত্রা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
