Cart Total Items (0)

Cart

All Sports India
লক্ষ্য সেন

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন বিডব্লিউএফ ওয়ার্ল্ড টুর ফাইনাল ২০২৬য়ের খেলার যোগ্যতার্জন করেছেন। চীনের হ্যাংঝৌতে এই টুর্নামেন্ট হবে ৯ থেকে ১৩ ডিসেম্বর। পিভি সিন্ধুর পর লক্ষ্য সেনই ভারতীয় দ্বিতীয় শাটলার, যিনি এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতার্জন করেছেন।

সপ্তাহের শুরু থেকে লক্ষ্য ও জাপানের ব্যাডমিন্টন খেলোয়াড় কোকি ওয়াতানাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল বিডব্লিউএফ ওয়ার্ল্ড টু ফাইনালের মতো প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে জায়গা পেতে। জাপান মাস্টার্সের ফাইনালে ওয়াতানাবেকে হারিয়ে লক্ষ্য নিজের লক্ষ্যপূরণ করেন। হংকং ওপেনে অংশ নেওয়ার সময় লক্ষ্যর সামনে একটা সহজ অঙ্ক ছিল। ওয়াতানাবেকে টপকাতে হত বিশ্বের ১১ নম্বর খেলোয়াড় আলমোরার লক্ষ্যকে ওয়ার্ল্ড টুরে জায়গা পেতে।

লক্ষ্য ১৪-‌২১, ২১-‌১৬, ২৫-‌২৩ পয়েন্টের রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেন ফরাসি তারকা আর্নড মার্কলের বিপক্ষে। পৌঁছে যান হংকং ওপনের দ্বিতীয় রাউন্ডে। লক্ষ্যর ওয়ার্ল্ড টুরে জায়গা পাকা করে দেন স্বদেশীয় বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় কিদাম্বি শ্রীকান্ত। তিনি জাপানের ওয়াতানাবেকে ২১-‌১৬, ১৬-‌২১, ২১-‌৯ য়ে হারিয়ে দিয়ে লক্ষ্যর রাস্তা পরিষ্কার করে দেন। ২০২১ সালে সেমিফাইনালে খেলার পর আবার লক্ষ্যকে ওয়ার্ল্ড টুর ফাইনালসে খেলতে দেখা যাবে এবার।

বিশ্ব চ্যাম্পিয়শিপে ব্রোঞ্জজয়ী লক্ষ্যর এই বছরটা সবচেয়ে ভাল যাচ্ছে। হাইল ওপেন জেতার পর গত সপ্তাহে জাপানে চ্যাম্পিয়ন হন লক্ষ্য। মার্চে ইংল্যান্ড ওপেনে রানার্স ট্রফি জিতেছিলেন। ডিসেম্বরে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড টুর ফাইনালসে ভাল কিছু করতে হলে লক্ষ্যকে তাঁর বর্তমান ফর্মটা ধরে রাখলে হবে না, আর উন্নত খেলা তুলে ধরতে হবে।

বিডব্লিউএফ ওয়ার্ল্ড টুর ফাইনালের ফরম্যাটের একটা বিশেষত্ব আছে। টপ আট শাটলার ব্যক্তিগত ও জুটিকে দু’‌টি গ্রুপে ভাগ করা হবে বছরে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে। প্রতিটি গ্রুপের দু’‌জন শীর্ষে থাকা ব্যাডমিন্টন খেলোয়াড় সেমিফাইনালে মুখোমুখি হবে। এই টুর্নামেন্টের মোট আর্থিক পুরস্কার মূল্য ৩.‌৫ মিলিয়ান ডলার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...